× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুরের পথে জনতার স্রোতে আটকে গেলেন তারেক রহমান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬ ১৭:৫৩ পিএম

পলাশবাড়ীতে শুক্রবার জনতার স্রোতে আটকে যায় তারেক রহমানের গাড়িবহর। ছবি: ভিডিও থেকে নেওয়া

পলাশবাড়ীতে শুক্রবার জনতার স্রোতে আটকে যায় তারেক রহমানের গাড়িবহর। ছবি: ভিডিও থেকে নেওয়া

রংপুরে নির্বাচনি জনসভায় যোগ দিতে যাওয়ার পথে জনতার স্রোতে আটকে গেছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহর।

গাইবান্ধার পলাশবাড়িতে শুক্রবার বিকালে এই ঘটনা ঘটে।

এ সময় তারেক রহমান গাড়ি থেকে নেমে নেতা-কর্মীদের সঙ্গে কথা বলেন।

বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে শুক্রবার বিকাল ৫টা ৫ মিনিটে আপলোড করা ভিডিওতে দেখা যায়, দলের নেতা-কর্মী-সমর্থকরা তারেক রহমানের গাড়ি বহর ঘিরে ধরেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের আটকানোর চেষ্টা করছেন।

এক পর্যায়ে তারেক রহমানকে গাড়ি থেকে নেমে নেতা-কর্মীদের সঙ্গে কথা বলতে দেখা যায়। এসময় অনেকেই তার সঙ্গে ছবি তুলেছেন। পরে তিনি মাইকে উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্য দেন।

রংপুরের ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় যোগ দিতে যাচ্ছেন তারেক রহমান। যাত্রাপথে তিনি শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা