প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬ ১৬:২৭ পিএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬ ১৭:২৩ পিএম
বগুড়ায় শুক্রবার হযরত শাহ সুলতান মাহমুদ বলখী (র.) এর মাজার জিয়ারত করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: বিএনপির মিডিয়া সেল
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির নির্বাচনি প্রচারণায় অংশ নিতে বগুড়ায় হযরত শাহ সুলতান মাহমুদ বলখী (র.) এর মাজার জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
জেলার শিবগঞ্জের মহাস্থানগড়ে শুক্রবার বেলা ২টা ৪২মিনিটে দলীয় নেতাকর্মীদের সাথে মাহমুদ বলখী (র.) এর মাজার জিয়ারত করেন তিনি।
বগুড়া থেকে দুপুর ১টা ৫০ মিনিটে রংপুরের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত এবং রংপুর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিতব্য নির্বাচনী সমাবেশে যোগদানের উদ্দেশ্যে রওনা দেন বিএনপি চেয়ারম্যান। পথে রংপুর শহরের কাছাকাছি একটি স্থানে গাড়ি থামিয়ে শিশুদের সালাম গ্রহণ করেন এবং তাদের সঙ্গে ছবি তোলেন তিনি।
এর আগে বেলা পৌনে ১২টায় বগুড়ার হোটেল নাজ গার্ডেনে ডা. জুবাইদা রহমানের পক্ষ থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও কিশোরদের জন্য হুইল চেয়ার বিতরণ ও মতবিনিময় সভায় অংশ নেন তারেক রহমান।