প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬ ১৫:৪৮ পিএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬ ১৭:০৪ পিএম
বগুড়ায় হোটেল নাজ গার্ডেনে শুক্রবার বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও কিশোরদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন জুবাইদা রহমান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডা. জোবাইদা রহমানের পক্ষ থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও কিশোরদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
বগুড়ায় হোটেল নাজ গার্ডেনে শুক্রবার এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।
এ সময় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে তারেক রহমান ও জোবাইদা রহমান উপস্থিত ছিলেন।