× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আগে একসঙ্গে থাকা দুই পক্ষের ষড়যন্ত্র চলছে, সতর্কবার্তা তারেক রহমানের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬ ২০:৩৬ পিএম

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬ ২১:০২ পিএম

নওগাঁর এটিএম মাঠে বৃহস্পতিবার সন্ধ্যায় জনসভায় কথা বলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: বিএনপির মিডিয়া সেল

নওগাঁর এটিএম মাঠে বৃহস্পতিবার সন্ধ্যায় জনসভায় কথা বলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: বিএনপির মিডিয়া সেল

একটা দল পালিয়ে গেলেও তাদের সহযোগী আরেকটা দল ভোট চুরির ষড়যন্ত্র করছে বলে কর্মীদের সতর্ক করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, “ষড়যন্ত্র কিন্তু এখন শেষ হয়নি। একটা তো পালিয়ে গিয়েছে দেশ থেকে। কিন্তু আরেকটা পক্ষ আছে যারা এই দুই পক্ষ আবার আগে থেকে একসাথেই ছিল। এখন এরা আবার ষড়যন্ত্র শুরু করেছে বিভিন্ন রকম”।

নওগাঁর এটিএম মাঠে বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচনি জনসভায় এ কথা বলেন তিনি।

অতীতের ব্যালট চুরির ঘটনা স্মরণ করিয়ে দিয়ে সেই একই ষড়যন্ত্র শুরু হয়েচে বলে সতর্ক করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “এখন আপনাদেরকে চোখ কান খুলে রাখতে হবে। আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে, যাতে ষড়যন্ত্র করে আপনাদের ভোট এদিক-ওদিক না করে। ব্যালট বক্স পাহারা দিতে হবে। ২০০৮ সালে কী হয়েছিল মনে আছে? ২০০৮ সালে কিন্তু, ওই যে ম্যাজিক দেখায় না, ম্যাজিক। এই আছে এই নাই। ওই খালি বক্স দেখায়, ভরা বক্স দেখায় দিছে। তারপরে..মনে আছে ২০০৮ সালের ঘটনা? কাজেই এই ব্যাপারে সতর্ক থাকতে হবে আপনাদের”। 

তিনি আরও বলেন, “এই দুই পক্ষ কিন্তু বিভিন্ন সময় একসাথেই ছিল। তলে তলে একসাথেই ছিল। গত ১৬ বছরেও আপনারা মাঠে ঘাটে কোথাও পেয়েছেন আন্দোলন সংগ্রামে তাদেরকে? কোথাও ছিল না। ওরা ভিতরে ভিতরে কিন্তু তাদের সাথেই ছিল”।

এর আগে এদিন রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানের জনসভায় পদ্মা নদীতে ব্যারেজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা