× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের উদ্বেগ প্রকাশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬ ১৩:০৩ পিএম

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬ ১৩:০৯ পিএম

জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের উদ্বেগ প্রকাশ

শেরপুরে নির্বাচনি ইশতেহার পাঠ অনুষ্ঠানে সংঘর্ষে জামায়াতে ইসলামীর এক নেতা নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার।

সরকারপ্রধানের দপ্তরের এক বিবৃতিতে বৃহস্পতিবার এ উদ্বেগ প্রকাশ করা হয় । 

এতে বলা হয়েছে, “সহিংসতায় যে কোনো প্রাণহানি সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং গভীরভাবে দুঃখজনক ।”

ত্রয়োদশ সংসদ নির্বাচন আর মাত্র দুই সপ্তাহ দূরে। এ অবস্থায় বিএনপি ও জামায়াতে ইসলামীসহ সকল রাজনৈতিক দলকে “দায়িত্বশীল নেতৃত্ব প্রদর্শন এবং সমর্থকদের সংযম নিশ্চিত করার” আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে।

প্রধান উপদেষ্টার দপ্তর বলছে, “একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতা, ভীতি প্রদর্শন ও প্রাণহানির কোনো স্থান নেই।”

বুধবার রাতে শেরপুরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনি ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতকর্মীদের সংঘর্ষ বাঁধে। তাতে গুরুতর আহত হন জামায়াতে ইসলামীর শ্রীবরদী উপজেলার সেক্রেটারি রেজাউল করিম। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রেজাউল ফতেহপুর ফাজিল মাদ্রাসার আরবি বিষয়ের প্রভাষক ছিলেন। তার মৃত্যুর জন্য বিএনপিকে দায়ী করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছে জামায়াত।

অন্তর্বর্তী সরকার বলছে, শেরপুরের ঘটনায় পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। পাশাপাশি জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত সকল অপরাধীকে আইনের আওতায় আনারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বিবৃতিতে।

সব রাজনৈতিক দল এবং নির্বাচনি প্রচারে যুক্ত ব্যক্তিদের শান্তি বজায় রেখে, আইনের শাসনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে এবং শান্তিপূর্ণ ও গঠনমূলক উপায়ে ভোটারদের সঙ্গে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে।

বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার “একটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন” নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আর দেশের ভবিষ্যৎ “সকল পক্ষের সংযম, শৃঙ্খলা ও গণতান্ত্রিক আচরণের ওপর” নির্ভরশীল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা