× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উত্তরবঙ্গে কখন কোথায় জনসভা করবেন তারেক রহমান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬ ১১:১৬ এএম

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬ ১১:২১ এএম

সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনি জনসভায় বক্তব্য দেন তারেক রহমান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনি জনসভায় বক্তব্য দেন তারেক রহমান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দীর্ঘ প্রায় ২২ বছর পর বৃহস্পতিবার বির্বাচনি প্রচারে রাজশাহী যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এদিন দুপুর ১২টা ২৫ মিনিটে ঢাকা থেকে বিমানযোগে রাজশাহীতে অবতরণ করবেন তিনি।

এই সফরে তিনি রাজশাহী ছাড়াও, নওগাঁ, বগুড়া, রংপুর, সিরাজগঞ্জসহ আরও কয়েকটি স্থানে নির্বাচনি জনসভা করবেন।

বিএনপি চেয়ারম্যানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সফরসূচি প্রকাশ করা হয়েছে।

সূচি অনুযায়ী, বৃহস্পতিবার রাজশাহীতে অবতরণের পর দুপুর দেড়টায় শাহ মাখদুম (রাহ.) এর মাজার জিয়ারত শেষে দুপুর দুইটায় রাজশাহী মাদ্রাসা মাঠে জনসভায় যোগ দেবেন তারেক রহমান।

জনসভা শেষে তিনি নওগাঁর উদ্দেশে রওনা হবেন। বিকাল সাড়ে ৫টায় নওগাঁর কাজির মোড়ে এটিএম মাঠে জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান।

সেখান থেকে বগুড়ার উদ্দেশে রওনা হবেন তারেক রহমান। এদিন সন্ধ্যা সাড়ে ৭টায় বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভা শেষে হোটেল নাজ গার্ডেনে রাত্রী যাপন করবেন তিনি।

পরের দিন শুক্রবার বিকাল ৩টা ৪৫ মিনিটে পীরগঞ্জে শহীদ আবু সাঈদের করব জিয়ারত শেষে বিকাল সাড়ে ৪টায় রংপুর ঈদগাঁও মাঠে জনসভায় যোগ দেবেন তারেক রহমান। সেখান থেকে ফিরে আবারও হোটেল নাজ গার্ডেনে রাত্রী যাপন করবেন তিনি।

শনিবার দুপুর দুইটায় সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কে নির্বাচনি জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান।

এদিন বিকাল ৪টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দরুন চরজানা বাইপাস এলাকায় জনসভা শেষে রাত ৮টায় গুলশানের বাসায় ফিরবেন তারেক রহমান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা