× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৃহস্পতিবার নওগাঁ যাচ্ছেন তারেক রহমান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬ ১৬:১৭ পিএম

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬ ১৬:৫৭ পিএম

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে বুধবার এটিম মাঠ এলাকায় মঞ্চ তৈরি ও মাইক লাগানোর কাজে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। ইনসেটে তারেক রহমান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে বুধবার এটিম মাঠ এলাকায় মঞ্চ তৈরি ও মাইক লাগানোর কাজে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। ইনসেটে তারেক রহমান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দীর্ঘ ২০ বছর পর নির্বাচনি প্রচারে অংশ হিসেবে বৃহস্পতিবার নওগাঁ যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

নওগাঁর এটিম মাঠে বৃহস্পতিবার বিকাল ৩টায় প্রধান অতিথি হিসেবে নির্বাচনি জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। জনসভার প্রস্তুতি পরিদর্শন শেষে বুধবার এই তথ্য জানিয়েছেন নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মামুনুর রহমান রিপন।

তিনি বলেন, “দীর্ঘ ২০ বছর পরে নওগাঁয় আমাদের চেয়ারম্যান আসছেন। তাকে বরণ করে নিতে নওগাঁবাসী অধীর অপেক্ষায় রয়েছে। নওগাঁর উন্নয়নের ব্যাপারে তিনি কথা বলবেন, তার যে চিন্তা ও পরিকল্পনা রয়েছে সেগুলো তিনি তুলে ধরবেন। আমরা শতভাগ প্রস্তুত নেতাকে বরণ করে নিতে। তার নিরাপত্তার বিষয়ে পুলিশ সুপারের সঙ্গে আলোচনা করা হয়েছে । তাকে সর্বোচ্চ নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে নওগাঁয় আনা হবে। আশা করছি প্রায় ২ লাখের বেশি মানুষের সমাগম ঘটবে।”

বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হবেন তারেক রহমান। রাজশাহী সমাবেশ শেষে তিনি নওগাঁর জনসভায় যোগ দেবেন এবং নওগাঁর জনসভা শেষে বগুড়ার উদ্দেশ্যে রওনা হবেন।

এর আগে ২২ জানুয়ারি সিলেটে হযরত শাহ জালাল (র.) ও হযরত শাহ পরাণ (র.)-এর মাজার জিয়ারত শেষে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভা করে নির্বাচনি প্রচারাভিযান শুরু করেন তারেক রহমান। ওইদিন তিনি সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে মোট সাতটি সমাবেশে বক্তব্য দেন।

পরবর্তীতে গত রবিবার চট্টগ্রাম থেকে দ্বিতীয় দফার প্রচার শুরু করেন বিএনপি চেয়ারম্যান। ওইদিন চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে পাঁচটি সমাবেশে বক্তব্য রাখেন তিনি। সবশেষ মঙ্গলবার ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে জনসভায় বক্তব্য রেখেছেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা