× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ময়মনসিংহে নির্বাচনি জনসভায় পৌঁছেছেন তারেক রহমান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬ ১৬:২১ পিএম

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬ ১৮:৩১ পিএম

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: ফাইল ফটো

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: ফাইল ফটো

ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভার মঞ্চে উঠেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

সার্কিট হাউস মাঠে মঙ্গলবার দুপুর ২টায় নির্বাচনি জনসভায় ভাষণ দেওয়ার কথা থাকলেও বিকাল সাড়ে ৩টায় মঞ্চে উঠেন তিনি।

মঞ্চে উঠেই হাত নেড়ে উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন তারেক রহমান।

সারাদেশে নির্বাচনি প্রচারাভিযানের অংশ হিসেবে এদিন দুপুরে সড়কপথে ময়মনসিংহে পৌঁছান বিএনপি চেয়ারম্যান। এর মধ্য দিয়ে ২০০৩ সালের পর দীর্ঘ ২২ বছর পর ময়মনসিংহ সফরে এলেন তিনি।

জনসভাকে কেন্দ্র করে ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা এবং মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা-কর্মী ও সমর্থকরা মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন। এছাড়া জামালপুর, নেত্রকোণা ও শেরপুর জেলা থেকে বাসযোগে বিএনপির নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন। দুপুর আড়াইটার পর থেকেই সার্কিট হাউজ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

সমাবেশে ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীরা উপস্থিত ছিলেন। ময়মনসিংহ জেলার ১১টি আসনের পাশাপাশি জামালপুরের পাঁচটি, নেত্রকোণার পাঁচটি এবং শেরপুরের তিনটি আসনের প্রার্থীরা মঞ্চে উপস্থিতি জানান।

সমাবেশ শেষে এদিন সন্ধ্যা ৬টায় গাজীপুর রাজবাড়ি মাঠ, সন্ধ্যা ৭টায় রাজধানীর উত্তরা আজমপুর ঈদগাও মাঠে সমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান। রাত ৮টায় গুলশানের বাসভবনে ফিরবেন তিনি।

এর আগে গত ২২ জানুয়ারি সিলেটে হযরত শাহ জালাল (র.) ও হযরত শাহ পরাণ (র.)-এর মাজার জিয়ারত শেষে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভা করে নির্বাচনি প্রচারাভিযান শুরু করেন তারেক রহমান। ওইদিন তিনি সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে মোট সাতটি সমাবেশে বক্তব্য দেন।

পরবর্তীতে গত রবিবার চট্টগ্রাম থেকে দ্বিতীয় দফার প্রচার শুরু করেন বিএনপি চেয়ারম্যান। ওইদিন চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে পাঁচটি সমাবেশে বক্তব্য রাখেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা