× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রথমবার নারী সমাবেশ করছে জামায়াত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬ ১৫:৩৯ পিএম

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬ ১৫:৪৪ পিএম

জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলনে কথা বলেন ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মাদ তাহের। ছবি: সংগৃহীত

জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলনে কথা বলেন ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মাদ তাহের। ছবি: সংগৃহীত

নারী হেনস্তা, তাদের ওপর হামলা ও বিভিন্ন কার্যক্রমে বাধা দেওয়ার প্রতিবাদে আগামী শনিবার রাজধানীতে নারী সমাবেশ করবে জামায়াতে ইসলামী।

দলটির কেন্দ্রীয় মহিলা বিভাগের উদ্যোগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মাদ তাহের।

তিনি জানান, ওইদিন সকাল সাড়ে ১০টায় সমাবেশ শুরু হবে। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে জামায়াতের নারী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেবেন।

সংবাদ সম্মেলনে ডা. তাহের বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে নারীদের হেনস্তা, হামলা এবং সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে বাধা দেওয়ার ঘটনা বেড়েছে। এসব ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানানো এবং নারীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, “এই প্রথমবার বলা যায়, আমাদের নারী সংগঠনের কর্মীরা বাধ্য হয়ে প্রকাশ্যে এসে প্রতিবাদ সমাবেশ করবেন।” 

তার ভাষ্য অনুযায়ী, পরিস্থিতির অবনতি হওয়ায় নারীদের অধিকার রক্ষায় সংগঠিতভাবে মাঠে নামার প্রয়োজন দেখা দিয়েছে।

সমাবেশ থেকে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা, দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা