× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ নিয়ে এখান-ওখান থেকে কিছু উৎপাত দেখছি: জামায়াত আমির

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬ ১৮:৫৩ পিএম

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬ ১৯:৪৪ পিএম

বাংলাদেশ নিয়ে এখান-ওখান থেকে কিছু উৎপাত দেখতে পাচ্ছি’ বলে রবিবার মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: বাসস

বাংলাদেশ নিয়ে এখান-ওখান থেকে কিছু উৎপাত দেখতে পাচ্ছি’ বলে রবিবার মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: বাসস

বাংলাদেশের মানুষ যখন মুক্তির সন্ধানে তাদের সিদ্ধান্ত নিতে যাচ্ছে, তখন ‘এখান-ওখান থেকে কিছু উৎপাত দেখতে পাচ্ছি’ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

সম্প্রতি বাংলাদেশের নির্বাচন নিয়ে বর্তমান ও সাবেক কয়েকজন কূটনীতিক তাদের মতামত তুলে ধরেছেন, তবে তাদের নাম উল্লেখ না করেই জামায়াত আমির এমন মন্তব্য করলেন। 

ঢাকা-৬ আসনে নির্বাচনি জনসভায় রবিবার দুপুরে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেছেন, “আমরা সম্প্রতি কিছু উৎপাত দেখতে পাচ্ছি এখান থেকে ওখান থেকে। বাংলাদেশের মানুষ যখন মুক্তির সন্ধানে তাদের সিদ্ধান্ত নিতে যাচ্ছে, তখন আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে অনেকে প্রকাশ্যে হস্তক্ষেপ করছেন। 

“মেহেরবানি করে আমাদের আভ্যন্তরীণ বিষয়ে আর নাক গলাতে আসবেন না। এতদিন নাক গলে যে তরল পদার্থ বের হয়েছে মেহেরবানি করে টিস্যু দিয়ে, এখন এটা সামলে নেন। আর নাক গোলানো আমরা দেখতে চাই না।”

তিনি বলেন, “মানুষ ইজ্জতের সাথে মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াবে। আর বলবে না, অমুক দেশ আমার বড় দাদা, অমুকটা আমার পিসির দেশ, অমুকটা আমার মাসির দেশ। বরঞ্চ জোর করে বলবে এটা আমার বাংলাদেশ”।  

জামায়াত আমির এমন বক্তব্য দিলেন এমন সময়, রাত দু’দিন আগে শুক্রবার ভারতের শিলিগুড়িতে বাংলাদেশে নিযুক্ত দেশটির সাবেক কূটনীতিক হর্ষবর্ধন শ্রিংলা জামায়াতের ভোটে জেতা নিয়ে কড়া মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশের সংসদ নির্বাচনে ভোট ‘অবাধ ও সুষ্ঠু’ হলে জামায়াতে ইসলামীর জয়ী হওয়ার সম্ভাবনা নেই। কেবল ভোটে কারচুপি হলেই এই ধর্মভিত্তিক দলটির ক্ষমতায় আসা সম্ভব”। 

বরাবরের মতো দেশে চাঁদাবাজি, দুর্নীতি ও বেকার দূর করা নিয়ে রবিবারের জনসভায়ও কথা বলেন জামায়াত আমির। তিনি বলেন, “যুবক যুবতী তরুণ-তরুণী আমরা তোমাদেরকে বেকার ভাতা দিব না। রাষ্ট্রের সম্পদ থাকলেও দিব না। কেন দিব না জান? বেকার ভাতা এখানে বেকারের মহাসাগর তৈরি করবে। আমরা তোমাদেরকে অপমানিত করতে চাই না। আমরা তোমাদেরকে সম্মানিত করতে চাই।  আমরা তোমাদের হাতগুলাকে দেশগড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই। প্রত্যেকটি হাতে আমরা তুলে দিতে চাই। আমাদের তরুণ-তরুণী যুবক-যুবকেরা কারো কাছে দয়ার বেকার ভাতা চায় না। এই দক্ষ যুবক-যুবতীরা বাংলাদেশকেও গড়বে, বিশ্বকেও গড়বে ইনশাআল্লাহ। আমরা সেই বাংলাদেশটা চাই”। 

দেশেকে লুটেপুটে খাওয়ার জন্য নয় বরং জনগণের ভালোবাসা নিয়ে দেশকে দূর্নীতিমুক্ত করার জন্য সুযোগ চায় জামায়াত—এ কথা উল্লেখ করে দলটির প্রধান বলেন, “আমরা বলেছি দুর্নীতি আমরা করব না, দুর্নীতি আমরা সহ্যও করব না। আমরা এ দেশকে লুটেপুটে খাওয়ার জন্য মসনদে বসতে চাই না”।

“গত ৫৪ বছরে যারাই ক্ষমতা পেয়েছে, তারাই দেশে শুধু লুট করেছে” বলে মন্তব্য করে তিনি বলেন, “পূর্বের কোনো দলেই দেশের বিকাশে কাজ করেনি, করেছে কেবল নিজেদের সম্পদ বৃদ্ধি”।   

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা