× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রজাতন্ত্র দিবসে ভারতের জনগণের কল্যাণ কামনা জামায়াতের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬ ২৩:০৪ পিএম

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬ ২৩:০৭ পিএম

ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা ও তার স্ত্রী মানু ভার্মা শনিবার জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ারকে স্বাগত জানাচ্ছেন। ছবি: সংগৃহীত

ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা ও তার স্ত্রী মানু ভার্মা শনিবার জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ারকে স্বাগত জানাচ্ছেন। ছবি: সংগৃহীত

৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতের জনগণকে শুভেচ্ছা জানিয়ে তাদের সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছে জামায়াতে ইসলামী।

ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে শনিবার সন্ধ্যায় ভারতীয় হাইকমিশনের আয়োজিত  এক অনুষ্ঠানে জামায়াতের তরফে এই শুভেচ্ছা বার্তা দেওয়া হয়।

অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে ভারতের জনগণকে শুভেচ্ছা জানান।

জামায়াতের প্রচার বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “দলের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন অনুষ্ঠানে যোগ দেন।

ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা ও তার স্ত্রী মানু ভার্মা জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ারকে স্বাগত জানান। তিনি জামায়াত আমির শফিকুর রহমানের তরফে ভারতের জনগণকে শুভেচ্ছা জানান এবং তাদের সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।”

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও মানু ভার্মার আমন্ত্রণে এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও সিভিল সোসাইটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা