× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফুটবল প্রতীক পেলেন তাসনিম জারা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬ ১৩:১৯ পিএম

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা পেয়েছেন ফুটবল প্রতীক।

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা পেয়েছেন ফুটবল প্রতীক।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ফুটবল প্রতীক পেয়েছেন। 

ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এই প্রতীক বরাদ্দ করা হয়।

ঢাকা মহানগরীর ১৫টি সংসদীয় আসনে ১৩ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হচ্ছে ঢাকা বিভাগীয় কমিশনের কার্যালয় থেকে।

এতে  রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

এসব আসনে চূড়ান্ত প্রার্থী ১৩৮ জন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ১০ জন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে নিবন্ধিত দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১১৯টি প্রতীক বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে ৫৬টি প্রতীক বরাদ্দ রাখা হয়েছে স্বতন্ত্র প্রার্থীদের জন্য।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক পেতে আবেদন করার কথা আগেই জানিয়েছিলেন তাসনিম জারা। তাঁর আবেদনের ভিত্তিতে তাঁকে ফুটবল প্রতীক বরাদ্দ করা হলো।

প্রতীক পেয়ে তাসনিম জারা সাংবাদিকদের বলেন, ‘আমি কয়েক দিন ধরে যখন ভোটারদের সঙ্গে কথা বলছিলাম, তখন সবাই জিজ্ঞাসা করছিলেন, আমার প্রতীক কী? ব্যালট পেপারে কী প্রতীক দেখতে পারবেন? আজকে এ প্রশ্নের পরিষ্কার একটা উত্তর পেয়েছি। আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি।’

বৃহস্পতিবার থেকে নির্বাচনী প্রচার শুরু করবেন বলে জানান তাসনিম জারা।

তিনি বলেন, ‘আমরা যে স্বচ্ছতা ও জবাবদিহির রাজনীতি দেখতে চাই, তার ভিত্তিতেই আমাদের প্রচারণা চলবে। সবাইকে দোয়া ও শুভকামনা জানানোর অনুরোধ করছি।

এর আগে তাসনিম জারা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ছিলেন। সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে এনসিপির নির্বাচনী জোট গঠন নিয়ে বিতর্কের মধ্যে দলটি ছেড়ে স্বতন্ত্র হিসেবে নির্বাচনে লড়বেন তিনি।

প্রাথমিক যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করেছিলেন। পরে তিনি আপিলে প্রার্থিতা ফিরে পান।

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ভোট গ্রহণ হবে আগামী ১২ ফেব্রুয়ারি ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা