× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপি নির্বাচন কমিশনের রায়কে প্রভাবিত করেছে: নাহিদ ইসলাম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬ ২২:৪১ পিএম

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের পর রাতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সংবাদ সম্মেলনে কথা বলেন। ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের পর রাতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সংবাদ সম্মেলনে কথা বলেন। ছবি: সংগৃহীত

বিএনপি ও তাদের ছাত্র সংগঠন নির্বাচন কমিশন ভবনের সামনে ‘মব ও চাপ তৈরি’ করেছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের পর এই অভিযোগ তোলেন তিনি।

বৈঠকের পর রাতে সংবাদ সম্মেলনে দ্বৈত নাগরিকত্ব নিয়ে নাহিদ ইসলাম বলেন, “বিএনপি এবং তার ছাত্র সংগঠন ইলেকশন কমিশনের সামনে যেয়ে যেই একটা মব তৈরি করেছে, যেই চাপ তৈরি করেছে এবং বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ইলেকশন কমিশন গিয়ে কমিশন রায় দেওয়ার আগেই তার সাথে কথা বলে সেই রায়কে প্রভাবিত করেছে”। 

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সোমবার সন্ধ্যায় এনসিপির প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বৈঠক করেন।  ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

দ্বৈত নাগরিকত্ব নিয়ে নির্বাচন কমিশন সংবিধানের ব্যাখ্যা দিতে পারে না দাবি করে তিনি বলেন, “আমরা সবসময় জানি সংবিধানের ব্যাখ্যা দিতে পারে একমাত্র সুপ্রিম কোর্ট। সংবিধানে সুস্পষ্টভাবে বলা আছে যে, দ্বৈত নাগরিকত্ব যাদের থাকবে তারা ইলেকশনে অংশগ্রহণ করতে পারবে না। ইলেকশন কমিশন নতুন করে একটা ব্যাখ্যা গতকালকে দিল। এই ব্যাখ্যা তারা দিতে পারে না”। 

“এই ব্যাখ্যাটা এই কারণেই দেওয়া হয়েছে যাতে বিএনপির এই প্রার্থী বা দ্বৈত নাগরিকত্ব রয়েছে এই প্রার্থীগুলাকে যাতে ইলেকশনে অংশ নেওয়া সুযোগ করে দেওয়া হয়” দাবি করেন তিনি।

নাহিদ বলেন, “তারা কোন দলের এটা আমাদের কাছে বিষয় না। আমাদের কাছে বিষয় হচ্ছে আইনের প্রয়োগটা যাতে সুষ্ঠু হয় এবং সবার জন্য যাতে সমানভাবে হয়। সব দলের জন্যই যেন এটা সমানভাবে প্রযোজ্য হয়”। 

ঋণ পরিশোধ করার আগেই ইলেকশনে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে ঋণখেলাপিদের—এমন অভিযোগ করে নাহিদ আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানান।

“এখনও বলব যে, আমরা আদালতে যাব, ইলেকশন কমিশনের কাছে আবার যাব। কোর্টেও নানা ধরনের চাপ প্রয়োগ করা হচ্ছে” অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক।

“নাগরিকত্ব এবং ঋণখেলাপি যারা আছে আমরা চাই না এই নির্বাচনে তারা অংশগ্রহণ করুক” উল্লেখ করে তিনি বলেন, “আমরা চাই বাংলাদেশের আইনে যারা বৈধ হবে তারাই যেন সংসদ নির্বাচন করে”। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা