× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একটি দল ভোটারদের ঢাকায় স্থানান্তর করছে: বিএনপি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬ ১৯:২৯ পিএম

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬ ১৯:৩৮ পিএম

নির্বাচন কমিশনে গিয়ে কমিশনারদের সাক্ষাৎতের পর সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: বিবিসি বাংলা

নির্বাচন কমিশনে গিয়ে কমিশনারদের সাক্ষাৎতের পর সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: বিবিসি বাংলা

দেশের বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকা মহানগরীর নির্বাচনি এলাকাগুলোতে স্থানান্তর করে একটি রাজনৈতিক দল প্রার্থীদের বিজয়ী করার ‘অনৈতিক কৌশল’ নিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বুধবার সন্ধ্যায় নির্বাচন কমিশনে (ইসি) গিয়ে কমিশনারদের সাথে সাক্ষাৎ করে এই অভিযোগ জানান।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “ঢাকা মহানগরী এলাকার বিভিন্ন নির্বাচনি এলাকায় একটি রাজনৈতিক দল তাদের মনোনীত সমর্থিত প্রার্থীদের নির্বাচনে বিজয়ী করার অনৈতিক কূটকৌশল অবলম্বন করে ব্যাপক হারে দেশের ভিন্ন ভিন্ন এলাকা হতে ভোটার এলাকা পরিবর্তন পূর্বক ঢাকা মহানগর এলাকার ভোটার হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে”।

তিনি বলেন, “মোট কতসংখ্যক ভোটার, কোন কোন এলাকা থেকে ঢাকা মহানগরীর কোন কোন সংসদীয় নির্বাচনি এলাকায় কী কারণে স্থানান্তর হয়েছেন, সেই ভোটারদের বিস্তারিত বিবরণ জরুরি ভিত্তিতে আমাদের সরবরাহ করার জন্য আমরা অনুরোধ করেছি”।

ভোটার স্থানান্তর ছাড়াও ইসিতে আরও বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগ জমা দিয়েছে বিএনপি। বিএনপি মহাসচিব বলেন, “জামায়াতের নির্বাচনি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বিকাশ নম্বর, এনআইডির কপি সংগ্রহ করছে, যা ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ, ক্রিমিন্যাল অফেন্স। এই বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে আমরা আহ্বান জানিয়েছি”।

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে ফখরুল বলেন, “বিএনপি লেভেল প্লেয়িং ফিল্ডে বিশ্বাসী, এই কারণে আমাদের চেয়ারম্যান ব্যক্তিগত সফর বাতিল করেছেন। অথচ বিভিন্ন রাজনীতিক দলের দলীয় প্রধানসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা প্রতিনিয়ত আচরণবিধি ভঙ্গ করে দলীয় প্রচারণা চালাচ্ছে। এই বিষয়েও জরুরি ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা অনুরোধ জানিয়েছি”।

প্রশাসনের কর্মকর্তাদের পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বিএনপি মহাসচিব আরও বলেন, “বিভিন্ন নির্বাচনি এলাকার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, পুলিশ সুপার, ওসিসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ একটি দলের পক্ষে কেউ কেউ কাজ করছেন বলে আমরা অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক তাদের প্রত্যাহার করার জন্য বিএনপির পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে”।

একই অভিযোগে নির্বাচন কমিশনের কয়েকজন কর্মকর্তারা বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে দলটি।

এ ছাড়া, পোস্টাল ব্যালটে বিএনপির দলীয় প্রতীক ‘ধানের শীষ’ সঠিকভাবে ছাপানোর পরে এসব ব্যালট বিতরণের জন্য অনুরোধ জানিয়েছে বিএনপি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা