× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রার্থী না থাকা আসনে ফ্যাসিবাদবিরোধী প্রার্থীকে সমর্থন দেবে ইসলামী আন্দোলন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬ ১৭:৫৯ পিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশ। ছবি: বাসস

ইসলামী আন্দোলন বাংলাদেশ। ছবি: বাসস

আসন্ন জাতীয় নির্বাচনে যেসব আসনে ‘হাতপাখা’ প্রতীকের প্রার্থী নেই, সেসব আসনে ফ্যাসিবাদবিরোধী শক্তির সৎ, যোগ্য ও জনদায়বদ্ধ প্রার্থীকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। 

দলের যুগ্মমহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান রবিবার এক বিবৃতিতে এ কথা জানান।

বিবৃতিতে তিনি জানান, রাজনীতির নানা সমীকরণ ও আদর্শগত বহুমাত্রিক বোঝাপড়ার ভিত্তিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৬৮টি আসনে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি ইতোমধ্যে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জাতির সামনে তুলে ধরা হয়েছে।

তিনি আর জানান, বাকি ৩২টি আসনের ক্ষেত্রে ফ্যাসিবাদবিরোধী শক্তিসমূহের মধ্যে আসনভিত্তিক সৎ, যোগ্য ও জনদায়বদ্ধ প্রার্থীকে সমর্থন দেওয়া হবে। 

আগামী ২০ জানুয়ারির পর নির্বাচনী প্রচারণা শুরু হলে সংশ্লিষ্ট দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে যেসব আসনে হাতপাখা প্রতীক থাকবে না, এমন ৩২টি আসনে বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা