× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিছু প্রার্থীর উসকানিমূলক কথাবার্তা ইসি যেন খেয়াল রাখে: মির্জা আব্বাস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬ ২০:০৬ পিএম

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬ ২১:০৫ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে দলটির প্রার্থী মির্জা আব্বাস বুধবার নয়াপল্টনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি: ভিডিও থেকে নেওয়া

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে দলটির প্রার্থী মির্জা আব্বাস বুধবার নয়াপল্টনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি: ভিডিও থেকে নেওয়া

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে কেউ কেউ ‘উসকানিমূলক কথাবার্তা’ বলে বিরক্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ তুলে এ বিষয়ে নির্বাচন কমিশনকে (ইসি) খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। 

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বুধবার ঢাকার নয়াপল্টনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন অভিযোগ করেন।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে তিনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।  

এক সাংবাদিবক প্রশ্ন করেন, “আপনার নির্বাচনী আসন গুরুত্বপূর্ণ, কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন প্রার্থী মবোক্রেসিকে উসকিয়ে দিচ্ছে, শাহবাগ থেকে এই শাহজাহানপুরের দিকে বুলডোজার পাঠানো হবে—এ ধরনের বক্তব্য রাখছে। এটা কি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন কি না?”   

জবাবে আব্বাস বলেন, “আমি এটা শুনেছি মানুষের মুখে। এক কথা কী—মবোক্রেসি সব জায়গায় চলে না। করা উচিতও না। আর ঢাকা শহরে আমি আল্লাহর রহমতে ভেসে আসি নাই। একেবারে যা ইচ্ছা তাই করে ফেলবে—ওটা সম্ভব না। চেষ্টা করতে পারে। ও এখানে দায়-দায়িত্ব ওদের বহন করতে হবে।

“তা আমার শাহজাহানপুর আসবে কেন ভাই?  আমি কি অপরাধ করেছি নির্বাচনে দাঁড়িয়ে? আমি তো নির্বাচন আজকে থেকে করি না। এটা নিয়ে ৫-৬ বারের মতো আমি প্রতিদ্বন্দ্বিতা করছি। এর আগেও বহু ঘটনা ঘটেছে। ওগুলো কোনো বিষয় মনে করি না। যারা নাকি খুবই দুর্বল প্রার্থী, তারা সব প্রার্থীর বিরুদ্ধে এসব কথা বলবেই। আমি এগুলো খুব একটা গায়ে মাখছি না।” 

আরেক সাংবাদিক প্রশ্ন করেন, “নির্বাচন তো আর বেশি দিন বাকি নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত কেমন দেখছেন? আমরা দেখছি যে কিছু জায়গায় কিছু বিশৃঙ্খলা ঘটানো হচ্ছে, এর অন্য কোনো উদ্দেশ্য আছে কি না?”  

তখন আব্বাস বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমি নিজেও খুব শঙ্কিত। কারণ কয়েকদিন আগেও আমাদের একজন কর্মীকে হত্যা করা হয়েছে। এবং গতকালও একজনের ওপর আক্রমন করা হয়েছে। 

“আর আইনশৃঙ্খলা পরিস্থিতিটা যাতে আরও খারাপ হয়, সেজন্য কিছু কিছু প্রার্থী এমন কথাবার্তা বলছে। আপনারা খেয়াল করে দেখবেন—যে আমাদেরই আসনের কিছু কিছু প্রার্থী উসকানিমূলক কথাবার্তা বলছে। আপনারা খেয়াল করে দেখবেন— আমাদেরই আসনের কিছু কিছু প্রার্থী তাদের যে কাজকর্ম, তাদের কথাবার্তা অত্যন্ত উসকানিমূলক। যেমন আমার সম্পর্কে তারা আজে বাজে কথাবার্তা বলতেছে। আমি এই ব্যাপারে কোনো রিঅ্যাকশন দিতে চাই না, দিবও না। আমরা চাই নির্বাচনটা সুশৃঙ্খল এবং সুন্দর হোক।”

তিনি বলেন, “আমার এলাকার ভোটারদের প্রতি আহ্বান জানাবো, তারা যেন যেকোনো রকম উসকানিমূলক কথাবার্তা ও কাজকর্ম থেকে নিজেদের বিরত রাখেন... মানে কানে না তোলেন। কিছু কিছু লোক আসছে, যারা নাকি খুব  সস্তায় পপুলারিটি পেতে চায়...। অনেকে নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘন করে অন্য প্রর্থীর বিরুদ্ধে কথা বলছে। আমি ওগুলো বলতে চাই না। আমরা খেয়াল করছি যে উদ্দেশ্যমূলকভাবে উসকানিমূলক কথাবার্তা বলচে, যাতে আমরা একটু ইরিটেট হই। যাতে কোনো রকম ঘটনা ঘটে।

“আমাদের নেতাকর্মীরা অত্যন্ত সুশৃঙ্খল, শান্ত এবং তারা কোনো উসকানিতে পা দেবে। আর কিছু কিছু প্রার্থী অন্য প্রর্থীর বদনাম করছে, যা নির্বাচনী আচরণ বিধিমালার লঙ্ঘন। তো এ ব্যাপারে আমি নির্বাচন কমিশনকে আহ্বান জানাব, তারা যেন এ ব্যাপারে একুট খেয়াল রাখেন।”          

“তারা উদ্দেশ্যমূলকভাবে উসকানিমূলক কথাবার্তা বলছে, যাতে আমরা একটু ইরিটেটেড হই। এই ব্যাপারে আমি নির্বাচন কমিশনকে আহ্বান জানাব, তারা যেন একটু খেয়াল রাখেন।”  


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা