× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আসন সমঝোতা: জামায়াতসহ ১১ দলের সংবাদ সম্মেলন স্থগিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬ ১৬:০৯ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো।

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদ নির্বাচনে আসন সমঝোতা নিয়ে বুধবার যে সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল, তা ‘অনিবার্য কারণে’ স্থগিতের কথা জানানো হয়েছে।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বুধবার দুপুরে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। তবে কী কারণে এই সংবাদ সম্মেলন স্থগিত করা হলো, তা পরিষ্কার করা হয়নি।

বিবৃতিতে বলা হয়েছে, “১৪ জানুয়ারি বিকেল ৪টা ৩০ মিনিটে আন্দোলনরত ১১ দল ঘোষিত সংবাদ সম্মেলন অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।” 

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, আসন সমঝোতা নিয়ে সংবাদ সম্মেলনের নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে।   

এর আগে এদিন বেলা সাড়ে ১১টার দিকে এই সংবাদ সম্মেলনের জন্য সাংবাদিকদের এক আমন্ত্রণপত্র পাঠায় জামায়াত।

সেখানে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলের আসন সমঝোতা বিষয়ে চূড়ান্ত ঘোষণার লক্ষ্যে বুধবার বিকাল সাড়ে ৪টায় ঢাকার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) মুক্তিযোদ্ধা হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

জামায়াতে ইসলামী ছাড়াও এই ১১ দলের জোটে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা