× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা আগামী শুক্রবার

বাসস

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬ ১৯:৫১ পিএম

আপডেট : ১২ জানুয়ারি ২০২৬ ১৯:৫২ পিএম

বেগম খালেদা জিয়া। আর্টিস্ট: জয়ন্ত জন

বেগম খালেদা জিয়া। আর্টিস্ট: জয়ন্ত জন

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আগামী শুক্রবার ঢাকার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক নাগরিক শোকসভার আয়োজন করা হয়েছে। 

বিএনপির মিডিয়া সেল থেকে সোমবার বিকেলে এ তথ্য জানানো হয়েছে।

বিএনপি মিডিয়া সেল জানায়, বিএনপির উদ্যোগে এবং ‘নাগরিক কমিটি’র ব্যানারে আয়োজিত এ শোকসভা শুক্রবার দুপুর আড়াইটায় শুরু হবে। সভায় দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এছাড়া শোকসভায় অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিদেরও অংশগ্রহণের কথা রয়েছে।

খালেদা জিয়া গত বছরের ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার মৃত্যুতে বিএনপি সাত দিনের শোক পালন করেছে। রাষ্ট্রীয়ভাবে পালন করা হয় তিন দিনের শোক। এর মধ্যে ছিল একদিনের সাধারণ ছুটিও।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা