প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬ ২২:৩১ পিএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬ ২২:৩৫ পিএম
বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক শুরু। ছবি: সংগৃহীত
গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শুরু হয়েছে দলটির স্থায়ী কমিটির জরুরি বৈঠক।
দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভাপতিত্বে শুক্রবার রাত সাড়ে ৯টার পর বৈঠকটি শুরু হয়।
বৈঠকে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, গয়েশর চন্দ্র রায়, খন্দকার মোশারফ হোসেন। আজকের বৈঠকে তারেক রহমানকে ‘চেয়ারম্যান’ ঘোষণা দেওয়ার বিষয়টি আলোচনা হতে পারে বলে জানা গেছে।