× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদ্রোহীদের প্রার্থিতা প্রত্যাহারের আশা বিএনপির

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬ ১৯:৪৫ পিএম

বিদ্রোহীদের প্রার্থিতা প্রত্যাহারের আশা বিএনপির

দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা শেষ পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করে নেবেন বলে প্রত্যাশা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।

তিনি বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে যারা প্রার্থী হয়েছেন, তাদের প্রার্থিতা প্রত্যাহারের জন্য আহ্বান জানানো হয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যে তারা মনোনয়ন প্রত্যাহার না করলে দল তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেবে।

রাজধানীর শেরেবাংলা নগরে শুক্রবার বিকালে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবন ও কর্মের ওপর আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, বিএনপির মতো বড় দলে যোগ্য প্রার্থী অনেক। অনেকেই মনে করেছেন দল থেকে তাকে মনোনীত করলে ভালো হতো, তাই তারা প্রার্থী হয়েছেন। তবে প্রত্যাহারের সময় এখনো শেষ হয়নি। আমরা আশা করছি তারা দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মনোনয়ন প্রত্যাহার করে নেবেন। অনেক জায়গা থেকে ইতোমধ্যেই প্রত্যাহারের খবর আমরা পেয়েছি। এর বাইরে কেউ থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বেগম খালেদা জিয়ার আদর্শ ও তারেক রহমানের নেতৃত্বের বিষয়ে তিনি বলেন, দেশনেত্রী তার সুযোগ্য সন্তান তারেক রহমানকে রেখে গেছেন, যিনি এখন দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব। তারেক রহমান বলেছেন, তার মা যেখানে কাজ শেষ করেছেন, তিনি সেখান থেকে শুরু করবেন। আমরা বিশ্বাস করি, শহীদ জিয়া ও খালেদা জিয়ার আদর্শ ধারণ করে তিনি দেশ ও মানুষের কল্যাণে ইতিবাচক পরিবর্তন আনবেন। আমরা আশা করি যে, এই কাজে আমরা আমাদের গণমাধ্যমসহ সবারই সহযোগিতা পাবো।

নজরুল ইসলাম খান জানান, বিএনপির নির্বাচনি ইশতেহার প্রণয়ন কমিটির কাজ চলছে এবং খুব শিগগিরই তা প্রকাশ করা হবে। 

শিক্ষাপ্রতিষ্ঠানের নির্বাচন (জকসু) সংক্রান্ত এক প্রশ্নে তিনি বলেন, বহু বছর আমাদের ছাত্র সংগঠন কাজ করতে পারেনি। অন্য একটি সংগঠন দীর্ঘ সময় সরকারি দলের ছত্রছায়ায় থেকে কৌশলে কাজ করেছে, যার ফল তারা এখন ভোগ করছে। তবে আমরা এমন কৌশলকে ভালো মনে করি না। এটি একটি ট্রানজিশনাল বা রূপান্তরমূলক সময়ের নির্বাচন, এটিই শেষ নয়।

এর আগে ‘বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি’ (বিএমসিএস) আয়োজিত চিত্র প্রদর্শনীটি পরিদর্শন করেন নজরুল ইসলাম খান। পরে সংগঠনের সদস্যদের নিয়ে তিনি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন। বিএমসিএসর সভাপতি মারুফা রহমান এবং সাধারণ সম্পাদক সুজন মাহমুদসহ সংগঠনের অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা