প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬ ১৮:৩৫ পিএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬ ১৮:৩৯ পিএম
তারেক রহমান। ছবি: বাসস
গণমাধ্যম সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার রেডিসন ব্লু হোটেলে আগামী ১০ জানুয়ারি (শনিবার) সকাল ১১টায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
বিএনপির মিডিয়া সেল বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, মতবিনিময় সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচন পরবর্তী বাংলাদেশের উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সম্পাদকদের সাথে মতবিনিময় করবেন তারেক রহমান।