× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খালেদা জিয়ার জন্য রাউজানে বিএনপি প্রার্থীর দোয়া মাহফিল

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬ ১৯:২১ পিএম

বিএনপি প্রার্থী গোলাম আকবরের বাসভবনস্থ মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

বিএনপি প্রার্থী গোলাম আকবরের বাসভবনস্থ মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

চট্টগ্রামের রাউজানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক  প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রাউজানের গহিরায়, চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপি মনোনিত প্রার্থী গোলাম আকবর খোন্দকারের বাসভবনস্থ মাঠে রবিবার এই শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

রাউজান উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জসীম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় শোকসভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপি মনোনিত প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ও সাবেক রাষ্ট্রদূত গোলাম আকবর খোন্দকার। প্রধান বক্তা ছিলেন ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের চেয়ারম্যান ও চট্টগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য ব্যারিস্টার তারেক আকবর খোন্দকার। 

শোকসভায় গোলাম আকবর খোন্দকার বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন শুধু বিএনপির নেত্রী নন, তিনি ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের এক অবিসংবাদিত নেতৃত্ব। আপসহীনতা, দেশপ্রেম ও সাহসিকতার অনন্য দৃষ্টান্ত রেখে তিনি ইতিহাসে অমর হয়ে থাকবেন।

তিনি আরও বলেন, ব্যক্তিগত জীবনে সীমাহীন ত্যাগ স্বীকার করেও দেশ ও মানুষের অধিকার থেকে কখনো পিছু হঠেননি খালেদা জিয়া। দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে তিনি প্রমাণ করেছেন জনগণের শক্তির কাছে কোন দমননীতি টিকে থাকতে পারে না। আজকের এই শোকসভা কেবল শোক প্রকাশ নয়, এটি তার আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার। খালেদা জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তেই বিএনপি রাজপথে ছিল, আছে এবং থাকবে।

দোয়া মাহফিলে অংশ নেন  বিএনপির কয়েক শত নেতাকর্মী। প্রবা ফটো

শোকসভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মাহমুদ জসিম, রাউজান পৌরসভার বিএনপির সভাপতি আবু আহমেদ, সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন খান, শফিউল আলম চৌধুরী, মোঃ নাসিম উদ্দিন চৌধুরী, সেলিম নুর, এইচ এম নুরুল হুদা, জি এম মুর্শেদ, মুরাদুল আলম, জিয়াউদ্দিন হায়দার, নাছির উদ্দিন, মো. ইদ্রিস মিয়া, কমেলিন্দু শীল, মো. একরামুল হক, শরাফত উল্লাহ বাবুল, দিদারুল আলম, আব্দুল মান্নান, এন এ বাবুল, জসিম উদ্দিন, আনোয়ার হোসেন, মো. ফারুক, মো. দিদারুল আলম, আবছারুজ্জামান প্রমুখ। 

শোকসভা ও মিলাদ মাহফিলে হাজারো নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে দেশনেত্রীর রুহের মাগফিরাত কামনায় বিএনপির নেতাকর্মী, স্থানীয় জনগণ, অসহায়-দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা