× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা-৯

মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করবেন তাসনিম জারা

বাসস

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬ ১৭:১৩ পিএম

ডা. তাসনিম জারা। ছবি: তাসনিম জারার ফেসবুক থেকে নেওয়া

ডা. তাসনিম জারা। ছবি: তাসনিম জারার ফেসবুক থেকে নেওয়া

ভোটার তালিকায় গরমিলের অভিযোগে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। 

ঢাকার সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে শনিবার এ ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করার কথা জানিয়েছেন তাসনিম জারা।

মনোনয়নপত্র বাতিলের বিষয়ে ডা. তাসনিম জারা বলেন, ‘আমি ঢাকা-৯ স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে মনোনয়ন আবেদন পত্র দিয়েছিলাম, সেটা আপাতত গৃহীত হয়নি। কিন্তু আমরা আপিল করব। আপিল করার প্রক্রিয়া আমরা ইতোমধ্যেই শুরু করেছি।’

ভুলের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘বিধি অনুযায়ী এক শতাংশ ভোটারের স্বাক্ষর নিতে হয়। সেই এক শতাংশ ভোটারের সংখ্যা যা হয় তার চেয়ে আমরা বেশি স্বাক্ষর সাবমিট করেছি। প্রায় দুইশো এর মতো বেশি ছিল। সেখান থেকে ওনারা দৈবচয়নের মাধ্যমে ১০ জনের ভেরিফিকেশন (সত্যতা যাচাই) করেছেন। সেখানে আটজনের তথ্য ওনারা সঠিক পেয়েছেন।’

বাকি দুইজনের বিষয়ে তিনি বলেন, ‘বাকি দুইজনের ক্ষেত্রে সত্যতা যাচাই করতে পারলেও, তারা দুইজন ঢাকা-৯ এর ভোটার ছিলেন না। কারণ, তারা জানতেন না যে তারা দুজন ঢাকা-৯ এর ভোটার নন। একজনের বাসা খিলগাঁও। খিলগাঁও যেহেতু ঢাকা-৯ আর ঢাকা-১১ দুটিতেই পড়ে, উনি জানতেন যে উনি ঢাকা-৯ এর ভোটার এবং তার জানার কোনো উপায় ছিল না যে উনি ঢাকা-৯ এর ভোটার না। উনি গিয়ে ওয়েবসাইটে চেক করেছেন, কিন্তু উনার ভোটার নাম্বারটা পাননি। এনআইডি যেটা ছিল, সেই অনুযায়ী তিনি জানতেন তিনি ঢাকা-৯ এর ভোটার, সেভাবে তিনি স্বাক্ষর করেছেন।

আরেকজন যার ব্যতিক্রম এসেছে, তার কাছেও যে হার্ড কপি আছে এনআইডির, সেই ঠিকানা অনুযায়ী উনিও ঢাকা-৯ এর ভোটার। কিন্তু নির্বাচন কমিশনের কাছে তথ্য আছে, তিনি ঢাকা-৯ এর ভোটার না। সেটাও তার জানার কোনো উপায় ছিল না।’

ডা. তাসনিম জারা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ছিলেন। এর আগে এনসিপির পক্ষে নির্বাচন করার কথা থাকলেও পরবর্তীকালে স্বতন্ত্রভাবে হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা