প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬ ১৬:০২ পিএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬ ১৬:১৫ পিএম
এ বি এম আবদুস সাত্তার ও সালেহ শিবলী। ছবি: ফেইসবুক থেকে নেওয়া
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিবের দায়িত্ব পেয়েছেন এ বি এম আবদুস সাত্তার। তিনি বিএনপির সদ্যপ্রয়াত চেয়ারপারসন খালেদার জিয়ার সঙ্গেও একই দায়িত্বে ছিলেন।
এছাড়া তারেক রহমানের প্রেস সচিব হয়েছেন এ এ এম সালেহ (সালেহ শিবলী), যিনি ঢাকা রিপোর্টার ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক ছিলেন।
বিএনপির
সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ
বিজ্ঞপ্তিতে শনিবার এ কথা জানানো
হয়েছে। 