× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হলফনামা

হাসনাতের বার্ষিক আয় সাড়ে ১২ লাখ, সম্পদ ৫০ লাখ টাকার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫ ১৮:২৯ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন এনসিপির হাসনাত আবদুল্লাহ। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন এনসিপির হাসনাত আবদুল্লাহ। ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর স্থাবর-অস্থাবর মিলিয়ে মোট ৫০ লাখ টাকার সম্পদ রয়েছে। এছাড়া ব্যাংকে তাঁর নামে ২৬ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার রয়েছে।

গত সোমবার (২৯ ডিসেম্বর) দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রাকিবুল ইসলামের কাছে জমা দেওয়া মনোনয়নপত্রের হলফনামায় এ তথ্য উল্লেখ্য করেন তিনি। 

হলফনামার তথ্য অনুযায়ী, ২০২৫-২০২৬ অর্থবছরে হাসনাত আব্দুল্লাহর বার্ষিক আয় ১২ লাখ ৫৩ হাজার ৫৩৯ টাকা। পেশায় ব্যবসায়ী হিসেবে উল্লেখ করা এই প্রার্থীর ব্যবসায়িক মূলধনও সমপরিমাণ অর্থাৎ ১২ লাখ ৫৩ হাজার ৫৩৯ টাকা। তাঁর নামে কোনো কৃষি জমি নেই। এছাড়া এক লাখ টাকার আসবাবপত্র ও ৬৫ হাজার টাকার ইলেকট্রনিক সামগ্রী রয়েছে তাঁর।

হলফনামায় তিনি আরও উল্লেখ করেছেন, তাঁর বিরুদ্ধে বর্তমানে কোনো মামলা বা অভিযোগ নেই। নিজের বা পরিবারের (পিতা-মাতা, স্ত্রী ও সন্তান) নামে কোনো ব্যাংক ঋণ বা আর্থিক প্রতিষ্ঠানে তার ঋণ নেই। তাঁর স্ত্রী একজন গৃহিণী।

কুমিল্লা-৪ আসনে এবারই প্রথম সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন হাসনাত আব্দুল্লাহ। এই আসনে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চারবারের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী।

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, দেবিদ্বার পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত কুমিল্লা-৪ আসনটি জাতীয় সংসদের ২৫২ নম্বর নির্বাচনি এলাকা। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই নির্বাচনে এ আসনে মোট ভোটার ৪ লাখ ১০ হাজার ৫৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৫ হাজার ২৩৭ জন এবং নারী ভোটার ১ লাখ ৯৫ হাজার ৩১৯ জন। ১১৬টি ভোটকেন্দ্রের ৭২৫টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা