× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসন

মনোনয়নপত্র সংগ্রহ করলেন মুফতি আমজাদ হোসেন

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫ ১৬:০২ পিএম

মনোনয়ন ফরম উত্তোলনের পর সমর্থক-কর্মীদের সঙ্গে মুফতি আমজাদ হোসেন। প্রবা ফটো

মনোনয়ন ফরম উত্তোলনের পর সমর্থক-কর্মীদের সঙ্গে মুফতি আমজাদ হোসেন। প্রবা ফটো

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে খেলাফত মজলিসের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মুফতি আমজাদ হোসেন আসরাফী।

উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিকের কাছ থেকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রবিবার দুপুরে  তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। 

মনোনয়ন ফরম সংগ্রহের সময় উপস্থিত ছিলেন, এস.আর জামে মসজিদের খতিব মুফতি বেলায়েত উল্লাহ কাসেমী, সাবেক ভাইস চেয়ারম্যান মাউলানা মেহেদি হাসান, মাউলানা মুকবুল হোসেন, মাউলানা মতিউর রহমান, মাউলানা ফারুক আহামেদ, মাউলানা ইয়াসিন আহামেদ নবীনগরী, মাউলানা মহিকবুল্লাহ শরিফী, মাউলানা আনোয়ার হোসেন, মাউলানা মুফতি সাইদুর রহমান, এইচ এম নাজমুল হাসান মহিউদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

খেলাফত মজলিস মনোনীত রিকশা প্রতীকের প্রার্থী মুফতি আমজাদ হোসেন আশরাফী বলেন, দীর্ঘদিন ইউপি চেয়ারম্যান হিসেবে সফলতার সাথে কাজ করছি। আমার ইউনিয়নের সকলের আন্তরিকতা ও সহযোগিতার কারণে আমি এই জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি সকল মানুষ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে সংসদে পাঠাবেন, যেন আমি তাদের কথা বলতে পারি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা