× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংকটময় মুহূর্ত পার করছেন খালেদা জিয়া : ডা. জাহিদ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫ ০৯:০৭ এএম

সংকটময় মুহূর্ত পার করছেন খালেদা জিয়া : ডা. জাহিদ

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল। তিনি সংকটময় মুহূর্ত পার করছেন।

এভারকেয়ারের সামনে শনিবার মধ্যরাতে সাংবাদিকদের এ কথা জানান তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। 

তিনি বলেন, খালেদা জিয়াকে ২৩ নভেম্বর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে কেবিন থেকে সিসিইউতে এবং সেখান থেকে পরবর্তী সময়ে আইসিইউতে নেওয়া হয়। স্বাভাবিকভাবেই খালেদা জিয়া অবস্থার উন্নতি হয়েছে- এ কথা বলা যাবে না। তার অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় মুহূর্ত পার করছেন। আল্লাহর রহমতে যদি তিনি এই সংকট কাটিয়ে উঠতে পারেন, তাহলে ভালো কিছু হবে।

ডা. জাহিদ হোসেন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মায়ের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। পাশাপাশি চিকিৎসায় কোনো ধরনের বিঘ্ন এড়াতে দলীয় নেতাকর্মীদের হাসপাতালের বাইরে ভিড় না করার আহ্বান জানিয়েছেন। 

তিনি বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শ মোতাবেক চিকিৎসা সঠিকভাবে নিশ্চিত করছেন চিকিৎসকরা।

তিনি আরও বলেন, খালেদা জিয়া ও অন্যান্য রোগীর চিকিৎসায় যেন ব্যাহত না হয়, সে জন্য সবাইকে সতর্ক থাকতে এবং অতিরিক্ত উৎসাহে কোনো কর্মকাণ্ডে জড়িত না হতে তারেক রহমান অনুরোধ করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা