× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গণভোট নিয়ে সরকার কার্যকর প্রচার চালায়নি : বদিউল আলম

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫ ২০:১১ পিএম

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫ ২০:২৭ পিএম

গণভোট নিয়ে সরকার কার্যকর প্রচার চালায়নি : বদিউল আলম

সংস্কার ইস্যুতে প্রস্তাবিত গণভোট নিয়ে সরকার যথাযথ প্রচার চালায়নি বলে অভিযোগ করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শিল্পকলা অ্যাকাডেমিতে আয়োজিত সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বদিউল আলম বলেন, দুঃখজনক হলেও সত্য সরকারের যে প্রচার-প্রচারণা চালানোর কথা সেটি তারা করেনি। সরকার হলো একটি জগদ্দল পাথরের মতো। এই জগদ্দল পাথর সরানো বড় দুরূহ। আশা করি, তারা প্রচার প্রচারণা চালাবে। তবে আমরা সুজনের পক্ষ থেকে প্রস্তুতি নিচ্ছি, শীঘ্রই গণভোটের বিষয়ে প্রচার প্রচারণা চালাবো। মানুষ যেন জেনে বুঝে ভোট দিতে পারে। কি কি সংস্কার হবে, এই সংস্কারের মাধ্যমে কি সুফল বয়ে নিয়ে আসবে। 

তিনি বলেন, এই যে কতগুলো মৌলিক সংস্কারের বিষয়ে আপনাদের-আমাদের সব নাগরিকদের মতামত দেয়ার সুযোগ হবে, ৪৮টি বিষয়কে চারটি ভাগে ভাগ করা হয়েছে। এ চারটি প্যাকেজে ‘হ্যাঁ-না’ ভোটের মাধ্যমে গণভোট হবে। ‘হ্যাঁ’ ভোট মানে আপনি সংস্কারের পক্ষে। আর ‘না’ ভোট মানে যেভাবে চলছে সেভাবে চলবে। মানে স্বৈরাচারী কাঠামো অব্যাহত থাকবে।

সুজন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ধীমান সাহা জুয়েলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা