× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫ ১১:৫০ এএম

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫ ১২:৫৬ পিএম

শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে শনিবার বেলা সোয়া ১১টার দিকে ওসমান হাদির কবর জিয়ারতের পাশাপাশি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরও জিয়ারত করেন তারেক রহমান।

এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রমুখ উপস্থিত ছিলেন। 

কবর জিয়ারতের পর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) রেজিস্ট্রেশন করতে নির্বাচন কমিশন অফিসে যাবেন তারেক রহমান।

এরপর জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে রাজধানীর শ্যামলীতে অবস্থিত পঙ্গু হাসপাতালে তার যাওয়ার কর্মসূচি ছিল। কিন্তু পঙ্গু হাসপাতালে জুলাই গণঅভ্যুত্থানে আহত কেউ না থাকায় ওই কর্মসূচি বাতিল করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা