× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২৪৩ আসনে প্রার্থী ঘোষণা করল জিএম কাদেরের জাপা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৯ পিএম

ঢাকার গুলশানে লেকশোর হোটেলে শুক্রবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী  প্রার্থী তালিকা ঘোষণা করেন। ছবি : সংগৃহীত

ঢাকার গুলশানে লেকশোর হোটেলে শুক্রবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী প্রার্থী তালিকা ঘোষণা করেন। ছবি : সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে ২৪৩টি আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় পার্টির জিএম কাদের অংশ।

ঢাকার গুলশানে লেকশোর হোটেলে শুক্রবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী এ প্রার্থী তালিকা ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে প্রার্থী ঘোষণা করলেও নির্বাচনে সব দলের জন্য ‘সমান সুযোগ নিশ্চিত না হলে’ ভোট থেকে সরে দাঁড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘ জাতীয় পার্টি সব সময়ই এদেশের জনগণের রায়ের উপর শ্রদ্ধাশীল। জনগণের যে কোনো রায় আমরা অতীতেও মেনে নিয়েছি। জাতীয় পার্টি সব সময় নির্বাচনমুখী দল। জাতীয় নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণ মুলক করার পূর্ব শর্ত হল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রেখে সকল দলের সমান সুযোগ নিশ্চিত করা। এটা করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। কিন্তু আমরা আশঙ্কাজনকভাবে দেখতে পাচ্ছি যে সরকার যথাযথভাবে এই কাজ করতে ব্যর্থ হচ্ছে।’

তিনি বলেন, ‘সারা দেশে আমাদের নেতাকর্মীরা সকলের অংশগ্রহণে একটি উৎসবমুখর নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। অনেক আসনেই একাধিক প্রার্থী থাকার কারণে আমরা প্রার্থী মনোনায়নে হিমশিম খাচ্ছিলাম। যাচাই-বাছাই শেষে আজ আমরা আমাদের চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করছি। আমরা এখনো আশা করি যে, অন্তর্বর্তী সরকার জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ গ্রহণে সমান সুযোগ দিবেন।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, এস এম আব্দুল মান্নান, মিজানুর রহমান, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া, এমরান হোসেন মিয়া, মোহাম্মদ আতিকুর রহমান আতিক, ইকবাল হোসেন তাপস, শেরীফা কাদের, মোস্তাফিজুর রহমান মোস্তাক, আলমগীর সিকদার লোটন, মইনুর রাব্বি চৌধুরী, নুরুন নাহার বেগম, শরিফুল ইসলাম জিন্নাহ, মো. আবু তাহের, ফকরুল ইমাম প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা