× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিবিরের সভাপতি সাদ্দাম, সম্পাদক সিবগাতুল্লাহ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫ ১৬:২৮ পিএম

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫ ১৭:১৫ পিএম

 শিবিরের সভাপতি সাদ্দাম, সম্পাদক সিবগাতুল্লাহ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য নতুন কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম ও সাধারণ সম্পাদক সিবগাতুল্লাহ। 

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুক্রবার ছাত্রশিবিরের সদস্যদের ভোটের ভিত্তিতে সংগঠনটির ২০২৬ মেয়াদে নতুন কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করা হয়।

শিবিরের সংবিধান অনুযায়ী নবনির্বাচিত সভাপতি পরবর্তী সময়ে সেক্রেটারি জেনারেল মনোনয়ন দেন। সাধারণ সম্পাদক সিবগাতুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি ছিলেন।

নুরুল ইসলাম সাদ্দাম, এর আগে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এরও আগে তিনি সংগঠনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগ ‘কেন্দ্রীয় দফতর সম্পাদক’ হিসেবে দীর্ঘ সময় কাজ করেছেন।

শিক্ষাজীবনে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। মেধার স্বাক্ষর রাখা এই ছাত্রনেতা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন ‘উদ্যোক্তা অর্থনীতি’ বিষয়ে পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করছেন।

নতুন সভাপতির দায়িত্ব গ্রহণের পর সংগঠনের তৃণমূল থেকে শুরু করে উচ্চপর্যায় পর্যন্ত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। আগামীর ছাত্র রাজনীতিতে মেধা ও নৈতিকতার সমন্বয়ে নুরুল ইসলাম সাদ্দাম কী ধরনের ভূমিকা রাখেন, এখন সেটিই দেখার বিষয়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা