জিয়াউর রহমানের কবর জিয়ারত
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫ ১৬:১৬ পিএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫ ১৬:২১ পিএম
নিরাপত্তা বেষ্টনীতে ঢাকা জিয়া উদ্যানের প্রবেশমুখ। ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ তার বাবা শহীদ জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এ কারণে আইনশৃঙ্খলা রক্ষার্থে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানের প্রবেশ মুখে রয়েছে কয়েকস্তরের নিরাপত্তা ব্যবস্থা।
বেলা আড়াইটাই সরজমিনে দেখা যায়, মোতায়েন রয়েছে পর্যাপ্ত সংখ্যক র্যাব, পুলিশ, বিজিবি। অপ্রীতিকর ঘটনা এড়াতে দর্শনার্থীদের ওপরে রাখা হয়েছে বিশেষ নজরদারি। বিশেষ করে জিয়া উদ্যানের প্রবেশমুখে ছিল নিরাপত্তা বেষ্টনীতে ঢাকা।
কবর জিয়ারত শেষে তাপরেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদের প্রতি শ্রদ্ধা জানাবেন। আইনশৃঙ্খলা রক্ষার্থে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানেও পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
বিজিবি সদর দপ্তর থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা রক্ষার্থে জিয়া উদ্যান ও সাভার জাতীয় স্মৃতিসৌধ সহ ঢাকা-আরিচা মহাসড়কের গুরুত্ব পয়েন্টে পর্যাপ্ত সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে।
দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার দেশে ফিরে গণসংবর্ধনা শেষে তার মা খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান তারেক রহমান।