× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তারেক রহমানের প্রত্যাবর্তন রাজনীতিতে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করবে: জিএম কাদের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫ ২১:৩৩ পিএম

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। ছবি : সংগৃহীত

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। ছবি : সংগৃহীত

দীর্ঘ দেড় যুগ পর দেশে ফেরায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। 

বৃহস্পতিবার এক শুভেচ্ছা বার্তায় তিনি তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে দেশের রাজনীতির জন্য ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।

শুভেচ্ছা বার্তায় জিএম কাদের বলেন, ‘তার এই আগমন দেশে গণতান্ত্রিক প্রক্রিয়াকে সংহত করার পাশাপাশি রাজনীতিতে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করবে।’ তারেক রহমানের দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্য কামনাও করেছেন তিনি।

জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি শৌর্য দীপ্ত সূর্য স্বাক্ষরিত বার্তায় জিএম কাদেরের বক্তব্য তুলে ধরা হয়।

আওয়ামী লীগ আমলে দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টি ছিল প্রধান বিরোধী দল। নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে আসন ভাগাভাগির সমঝোতা এবং সংসদে ভূমিকার জন্য এইচ এম এরশদ প্রতিষ্ঠিত এ দল ‘গৃহপালিত বিরোধী দলের’ তকমা পায়।

চব্বিশের অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে জাতীয় পার্টিকে তার ‘খেসারত’ দিতে হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা