প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫ ১৯:১১ পিএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫ ১৯:১৮ পিএম
সংবর্ধনাস্থলের মঞ্চে তারেক রহমান তার জন্য রাখা বিশেষ চেয়ারটি সরিয়ে তিনি একটি সাধারণ চেয়ারে বসেন। ছবি : সংগৃহীত
দেড় যুগ পর প্রবাস জীবন শেষে দেশে ফিরেই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দেশের মাটিতে পা রেখেই বৃহস্পতিবার বিকালে ৩০০ ফিটের সংবর্ধনাস্থলের মঞ্চে তার জন্য রাখা বিশেষ চেয়ারটি সরিয়ে তিনি একটি সাধারণ চেয়ারে বসেন।
এদিন বেলা পৌনে ১২টায় শাহজালাল বিমানবন্দরে পৌঁছার পর তাকে উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয়। এরপর বেলা সাড়ে ১২টা থেকে সোয়া ৩ ঘণ্টায় তিনি বিমানবন্দর থেকে ৩০০ ফিটের সমাবেশস্থলে পৌঁছান তিনি। সেখানে বক্তৃতা করে এভারকেয়ার হাসপাতালে মাকে দেখতে গেছেন তারেক রহমান।