× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিবিসি বাংলাকে জামায়াত আমির

তারেক রহমানের ভূমিকা ও পরিকল্পনার দিকে নজর থাকবে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫ ১৭:৪২ পিএম

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫ ১৭:৫১ পিএম

তারেক রহমান (বাঁয়ে) এবং শফিকুর রহমান। কোলাজ, প্রবা

তারেক রহমান (বাঁয়ে) এবং শফিকুর রহমান। কোলাজ, প্রবা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমির ডা. শফিকুর রহমান একে ইতিবাচক হিসেবে দেখছেন।

বিবিসি বাংলাকে আজ বৃহসম্পতিবার দেওয়া এক সাক্ষাৎকারে ডা. শফিকুর রহমান বলেন, ‘একজন রাজনৈতিক সহকর্মী দীর্ঘ ১৭ বছর পর সরাসরি রাজনীতির মাঠে ফিরছেন, এটিকে আমি ইতিবাচক হিসেবেই দেখছি।’

তবে এই প্রত্যাবর্তনের পর তারেক রহমানের পরবর্তী পদক্ষেপগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে জামায়াত জানিয়ে তিনি বলেন, ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ঐক্যের ব্যাপারে তারেক রহমান কী ভূমিকা রাখেন, অথবা কী পরিকল্পনা আছে তার এবং বাস্তবায়ন কীভাবে করবেন— এসব বিষয়ে জামায়াত নজর রাখবে।’

একই বিষয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিবিসিকে জানান, তিনিও তারেক রহমানের দেশে ফেরার ঘটনাকে ইতিবাচক হিসেবেই দেখছেন। তবে তিনি মনে করেন, তারেক রহমান কীভাবে ভূমিকা রাখেন, তার ওপর নির্ভর করে জাতীয় রাজনীতিতে তার অবস্থান তৈরি হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা