× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিরাপদ বাংলাদেশ গড়তে চাই : তারেক রহমান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৩ পিএম

ঢাকার ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’ (সাবেক মেয়র হানিফ ফ্লাইওভার সংলগ্ন এলাকা) এলাকায় বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন তারেক রহমান। ছবি : ভিডিও থেকে নেওয়া

ঢাকার ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’ (সাবেক মেয়র হানিফ ফ্লাইওভার সংলগ্ন এলাকা) এলাকায় বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন তারেক রহমান। ছবি : ভিডিও থেকে নেওয়া

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে একজন নারী, পুরুষ বা শিশু নিরাপদে ঘর থেকে বের হয়ে আবার নিরাপদে ঘরে ফিরে আসতে পারবেন।’

ঢাকার ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’ (সাবেক মেয়র হানিফ ফ্লাইওভার সংলগ্ন এলাকা) এলাকায় বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি ।

বক্তব্যের শুরুতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে তারেক রহমান বলেন, ‘আমাদের এই প্রিয় মাতৃভূমি ১৯৭১ সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল। একইভাবে ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে দেশকে আধিপত্যবাদীদের হাত থেকে রক্ষা করা হয়েছিল। একইভাবে ৯০-এর স্বৈরাচারের বিরুদ্ধে গিয়ে এ দেশের জনগণ এ দেশের খেটে খাওয়া মানুষ তাদের গণতান্ত্রিক অধিকারকে ফিরিয়ে এনেছিল।’

তিনি আরও বলেন, ‘কিন্তু তার পরও ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে থাকেনি। আমরা তারপর দেখেছি, একাত্তরের মতো ২০২৪ সালে এ দেশের ছাত্র-জনতাসহ সর্বস্তরের মানুষ কৃষক, শ্রমিক, গৃহবধূ, নারী পুরুষ, মাদ্রাসার ছাত্রসহ দল-মত-নির্বিশেষে ২০২৪ সালের ৫ আগস্ট এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করেছিল।’

তারেক রহমান বলেন, ‘আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়। তারা তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। বাংলাদেশের মানুষ চায় তারা তাদের যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার পাবে। আজ সময় এসেছে সবাই মিলে দেশ গড়ার।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘এ দেশে যেমন পাহাড়ের মানুষ আছে, এ দেশে সমতলের মানুষ আছে। এ দেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। আমরা চাই, সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব, যেই বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন।

‘একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে একজন নারী, একজন পুরুষ, একজন শিশু নিরাপদে ঘর থেকে বের হয়ে আবার নিরাপদে ঘরে ফিরে আসতে পারে।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা