× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তারেক রহমানকে স্বাগত জামায়াত আমিরের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫ ১৫:৫৫ পিএম

 তারেক রহমানকে স্বাগত জামায়াত আমিরের

দীর্ঘ দেড় যুগের দীর্ঘ নির্বাসন ভেঙে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

বৃহস্পতিবার দেড়টার দিকে ফেইসবুক পেইজে এক পোস্টে তারেকসহ তার পরিবারকে স্বাগত জানান তিনি। লেখেন, “জনাব তারেক রহমান, সপরিবারে সুস্বাগতম।”

এদিন বেলা ১২টায় রাজধানী ঢাকার মাটিতে নামেন তারেক রহমান। সঙ্গে ছিলেন তার স্ত্রী জুবাইদ রহমান ও একমাত্র মেয়ে জাইমা রহমান।

লন্ডন থেকে বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটে সিলেট হয়ে ঢাকায় আসেন তারা।

এর ঘণ্টা দেড়েক পর ফেইসবুকে পোস্ট দিয়ে তাদের স্বাগত জানান জামায়াতের আমির।

এক সময় ভোটে ও সরকারে বিএনপি জোটের সঙ্গী দল জামায়াতের প্রধান শফিকুর রহমান গত এপ্রিলে তার লন্ডন সফরের সময় দেখা করেছিলেন তারেক রহমানের সঙ্গে। সেসময় তারেকের মা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে ছিলেন। শফিকুর বিএনপি চেয়ারপারসনকে দেখতে গিয়েছিলেন। তখন তারেকের সঙ্গে তার বৈঠকের খবর আসে সংবাদমাধ্যম।

তবে চলতি মাসে জামায়াত আমিরের লন্ডন সফরের সময় তাদের দেখা হওয়ার কোনো খবর আসেনি। এক সময়ের জোটের দুই সঙ্গী এখন ভোটের মাঠে প্রতিদ্ব্ন্দ্বী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা