× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তারেক রহমানের প্রত্যাবর্তন গণতান্ত্রিক যাত্রায় অবিস্মরণীয় মুহূর্ত : সালাহউদ্দিন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫ ১০:৫৯ এএম

তারেক রহমানের প্রত্যাবর্তন গণতান্ত্রিক যাত্রায় অবিস্মরণীয় মুহূর্ত : সালাহউদ্দিন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৭ বছর পর দেশে ফেরাকে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় একটি ঐতিহাসিক ও অবিস্মরণীয় মুহূর্ত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তারেক রহমানের আগমন উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিআইপি গেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে তারেক রহমানের মাতৃভূমিতে প্রত্যাবর্তন একটি ঐতিহাসিক ঘটনা। শুধু এক নজর তাকে দেখার এবং তার মুখ থেকে দু-একটি কথা শোনার জন্যই মানুষ অপেক্ষা করছে।

গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রামের পর মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে বলে মন্তব্য করেন সালাহউদ্দিন।

তিনি বলেন, আমরা টানা ১৬ থেকে ১৭ বছর ধরে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছি। সেই গণতান্ত্রিক আন্দোলন পরিণতি পেয়েছে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে। ফ্যাসিবাদের পতন হয়েছে, গণতন্ত্র মুক্ত হয়েছে আর আজ আমরা এক মুক্তির আবহে দাঁড়িয়ে আছি।

সালাহউদ্দিন আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের প্রত্যাশা পূরণ হবে। জনগণের সহযোগিতায় আমরা গণতান্ত্রিক উত্তরণের পর একটি প্রকৃত গণতান্ত্রিক, বৈষম্যহীন ও সুশাসিত রাষ্ট্র গড়ে তুলতে চাই।

এর আগে তারেক রহমান তার ফেসবুক পেজে এক শব্দের ক্যাপশন দিয়ে একটি পোস্ট দেন- রিটার্ন।

তারেক রহমান লন্ডন থেকে দেশে ফিরেছেন তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে। এ ছাড়া দলের প্রায় ৫০ জন নেতাকর্মী একই ফ্লাইটে দেশে এসেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা