× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মনোনয়নপত্র নিলেন জিএম কাদেরসহ বিভিন্ন দলের প্রার্থীরা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫ ২২:১৫ পিএম

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫ ২২:২৪ পিএম

রংপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছ থেকে রবিবার জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলের কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা। প্রবা ফটো

রংপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছ থেকে রবিবার জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলের কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা। প্রবা ফটো

রংপুর-৩ সদর আসন থেকে নির্বাচনের লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। এ ছাড়া লক্ষ্মীপুর-৪, জয়পুরহাট-২, রাজবাড়ী-২, ব্রাহ্মণবাড়িয়া-৫, পাবনা-৩ ও ৪, কুমিল্লা-৫, পটুয়াখালী-৪ খুলনা বিভাগের বিভিন্ন আসনে মনোনয়নপত্র তুলেছেন বিএনপিসহ বিভিন্ন দলের মনোনীত প্রার্থীরা। অফিস ও প্রতিবেদকদের পাঠানো খবরÑ

রংপুর : রংপুর-৩ সদর আসন থেকে নির্বাচনের লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে রংপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শোয়েব সিদ্দিকীর কাছ থেকে জিএম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলের কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ইয়াসির, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজমল হোসেন লেবু, যুবসংহতির কেন্দ্রীয় নেতা হাসানুজ্জামান নাজিমসহ দলের নেতাকর্মীরা।

এ ছাড়াও রংপুর-৩ সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী, মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বিকালে রংপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছ থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির রংপুর-৩ সদর আসন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক, মহানগর বিএনপির সদস্য সুলতান আলম বুলবুল।

খুলনা : খুলনা বিভাগের বিভিন্ন সংসদীয় আসনে রবিবার বিভিন্ন দলের ৩৩ প্রার্থী মনোনয়নপত্র ফরম নিয়েছেন। মেহেরপুর-১ আসনে বিএনপির মো. কামরুল হাসান ও মো. আমিরুল ইসলাম। একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন মাহবুব রহমান।

কুষ্টিয়া-১ রেজা আহম্মেদ, কুষ্টিয়া-৩ সোহরাব উদ্দিন শফিকুল ইসলাম ও কুষ্টিয়া-৪ এ সৈয়দ মেহেদী আহমেদ রুমি। কুষ্টিয়া-৩ আসনে বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে মোছা. রুম্পা খাতুন।

চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির মো. শরিফুজ্জামান, ঝিনাইদহ-১ আসনে এনসিপির লাবাবুর বাসার এবং ঝিনাইদহ-২ আসনে বিএনপির মো. আব্দুল মজিদ মনোনয়ন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

যশোর জেলার আসনগুলোতে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. ইদ্রিস আলী (যশোর-২), স্বতন্ত্র প্রার্থী মো. মেহেদি হাসান (যশোর-২) এবং যশোর-৫ থেকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের থেকে রশীদ আহম্মদ। যশোর-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অমলেন্দু দাস।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নাজিরুল ইসলাম মাগুরা-১ ও মাগুরা-২ থেকে মোস্তফা কামাল নড়াইল-১ এ স্বতন্ত্র প্রার্থী মা. নাজিরুল ইসলাম ও মাগুরা-২ থেকে মোস্তফা কামাল মনোনয়ন ফরম সংগ্রহ করেন। নড়াইল-১ এ আসজাদুর রহমান ও এসএম সাজ্জাদ হোসেন স্বতন্ত্রে, নড়াইল-২ বিএনপির মো. মনিরুল ইসলাম মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

বাগেরহাট-২ এ খেলাফত মজলিসের বালী নাসের ইকবাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ আতিয়ার রহমান, বাগেরহাট-৩ এ বিএনপির শেখ ফরিদুল ইসলাম, বাগেরহাট-৪ এ ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ওমর ফারুক মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

খুলনা-৩ আব্দুর রউফ মোল্যা স্বতন্ত্র, খুলনা-৪ এএসএম সাখাওয়াত হোসাইন খেলাফত মজলিস, খুলনা-৫ এ বিএনপির শফি মোহাম্মদ খান ও খুলনা-৬ এ মো. আছাদুল বিশ্বাস স্বতন্ত্র হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

সাতক্ষীরায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাতক্ষীরা-১ এ শাহানারা পারভিন ও বিএনপির মো. হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরা-৩ এ কাজি আলাউদ্দিন, সাতক্ষীরা-৪ এ মো. মনিরুজ্জামান, সাতক্ষীরা-৫ এ মো. আব্দুল ওয়াহেদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের এসএম মোস্তফা আল মামুন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। 

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সহ-সভাপতি তানিয়া রবের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। রবিবার দুপুরে রামগতি উপজেলা নির্বাচন কর্মকর্তা খালেদ মো. হাফিজ উল্লাহর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেএসডি নেতা আবদুল্লাহ আল নোমান। 

জয়পুরহাট : জয়পুরহাট-২ (আক্কেলপুর, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক সচিব আব্দুল বারী। রবিবার দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসানের কাছ থেকে তিনি মনোনয়নপত্রটি গ্রহণ করেন। 

রাজবাড়ী : রাজবাড়ী-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হারুন অর রশীদের পক্ষে রবিবার বিকালে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাতুল হকের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলের সভাপতি মো. চাঁদ আলী খান। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক এমপি মুক্তিযোদ্ধা মো. নাসিরুল হক সাবু। 

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে বিএনপির দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এমএ মান্নান। রবিবার দুপুরে নবীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিকের কাছ থেকে মান্নানের পক্ষে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন।

পাবনা : পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেছেন নেতাকর্মীরা। রবিবার দুপুরে উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ে কর্মকর্তা শামসুন্নাহার ভুঁইয়ার কাছ থেকে এ মনোনয়নপত্র উত্তোলন করেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ মালিথা। 

পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক সংসদ সদস্য ও চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সভাপতি কেএম আনোয়ারুল ইসলাম। 

বুড়িচং (কুমিল্লা) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জসীম উদ্দীনের পক্ষে মনোনয়নপত্র ক্রয় করেছেন দলীয় নেতাকর্মীরা। রবিবার বিকালে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তানভীর হোসেনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র ক্রয় করা হয়। 

কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। রবিবার রবিবার সকালে পটুয়াখালী জেলা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে নেতাকর্মীরা। বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা