× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এনসিপির বিবৃতি

দেশব্যাপী তৃণমূল নেতাকর্মীদের বিক্ষোভ করার নির্দেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫ ১৫:২০ পিএম

দেশব্যাপী তৃণমূল নেতাকর্মীদের বিক্ষোভ করার নির্দেশ

ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা শরীফ ওসমান হাদি হত্যার বিচারসহ পাঁচ দফা দাবিতে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির তৃণমূলের সকল স্তরের নেতাকর্মীকে স্থানীয় পর্যায়ে বিক্ষোভ আয়োজনের নির্দেশ দিয়েছেন দলের সদস্য সচিব আখতার হোসেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই নির্দেশ দেন তিনি।

বিবৃতিতে উল্লেখ করা ৫ দফা দাবি হলো- ১. শহীদ শরীফ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচার, ২. জুলাই গণহত্যার খুনিদের ভারত থেকে দেশে প্রত্যাবর্তন, বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, ৩. আওয়ামী সন্ত্রাসী ও দোসরদের গ্রেপ্তার এবং নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞা, ৪. সংবাদমাধ্যমের ওপরে হামলার প্রতিবাদ এবং ৫. ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ।

বিবৃতিতে আখতার হোসেন বলেন, ‘ বিক্ষোভ চলবে কিন্তু কোনওভাবে কোনও বিশৃঙ্খলায় জড়ানো যাবে না। আন্দোলনে নানা ধরনের হঠকারী গ্রুপ অনুপ্রবেশ করে স্যাবটাজ করার পরিকল্পনায় আছে। তৃণমূলের সর্বস্তরের নেতাকর্মীদের এই বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হলো। প্রতিবাদী বক্তব্য হবে কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকিতে পরে- এমন কোনও বিষয়ে এনগেজড হওয়া যাবে না।’

তিনি আরও বলেন, ‘আমরা হাদি ভাইয়ের খুনিদের বিচার চাই। কিন্তু আমাদেরকে ব্যবহার করে কোনও তৃতীয় পক্ষ যেনো দেশের নিয়ন্ত্রণ নেবার কোনও সুযোগ না পায় সেটা- আমাদেরকেই নিশ্চিত করতে হবে। জনসাধারণকে সাবধান রাখার দ্বায়িত্বও আমাদের। ইনকিলাব! জিন্দাবাদ!’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা