× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র নিলেন মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিবেদক

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৬ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ফটো

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ফটো

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকালে মির্জা ফখরুলের পক্ষে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নূর-এ-শাহাদাৎ স্বজন।

ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহ বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। তার প্রতিনিধি হিসেবে পরিবারের একজন সদস্য ফরমটি সংগ্রহ করে নিয়ে গেছেন।

মনোনয়ন ফরম সংগ্রহের পর নূর-এ-শাহাদাৎ স্বজন বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিন ধরে দলের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ঠাকুরগাঁও-১ আসনে তার রাজনৈতিক প্রভাব অটুট। আমরা বিশ্বাস করি, ভোটাররা তার প্রতি আস্থা রাখবেন এবং এতে দলের সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় হবে।

উল্লেখ্য, ঠাকুরগাঁও-১ আসন দীর্ঘদিন ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। তার মনোনয়নপত্র সংগ্রহের খবরে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনা ও আগ্রহ দেখা দিয়েছে।

এর আগে গত ৩ নভেম্বর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭টি আসনে দলের প্রার্থী তালিকা ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই তালিকায় ঠাকুরগাঁও-১ আসনে নিজের নাম ঘোষণা করেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা