× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যাকে ইচ্ছা তাকে ভোট দিন, তবে বিশৃঙ্খলা নয়: হাসনাত

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫ ১৯:১৩ পিএম

যাকে ইচ্ছা তাকে ভোট দিন, তবে বিশৃঙ্খলা নয়: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা বা প্রতিহিংসা যেন না হয়। যাকে ইচ্ছা তাকে ভোট দেন। আপনি এক মার্কার, আমি এক মার্কার—লাগালাগি, মারামারি যেন কখনো না হয়।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) কুমিল্লার দেবিদ্বার উপজেলার বিভিন্ন এলাকায় পদযাত্রা ও পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। 

হাসনাত আবদুল্লাহ বলেন, সমাজে অস্থিরতা ও প্রতিহিংসা সৃষ্টি করে কোনো লাভ নেই। সবাইকে ঐক্যবদ্ধ থেকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, আপনারা সমাজের অন্যান্য ক্ষেত্রে যেভাবে ভিন্নতা বজায় রেখে সহাবস্থান করেন, ভোটের ক্ষেত্রেও একইভাবে যাকে ইচ্ছা তাকে ভোট দিন। তবে কোনো সামাজিক বিশৃঙ্খলা করা যাবে না।

এদিকে তার পদযাত্রা চলাকালে দলীয় নেতাকর্মী ও স্থানীয় সমর্থকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। কর্মসূচিকে ঘিরে দেবিদ্বারজুড়ে নির্বাচনী আমেজ বিরাজ করে। হাসনাত আবদুল্লাহকে এক নজর দেখতে পদযাত্রায় ভিড় জমান সাধারণ মানুষ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা