× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকারকে পদত্যাগ করানোর সব পদক্ষেপ নেওয়া হবে : গয়েশ্বর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২২ ১৩:৫৪ পিএম

আপডেট : ২১ ডিসেম্বর ২০২২ ১৪:৩৯ পিএম

বিএসপিপি আয়োজিত প্রতিবাদী সভায় বক্তব্য দেন গয়েশ্বর চন্দ্র রায়। প্রবা ফটো

বিএসপিপি আয়োজিত প্রতিবাদী সভায় বক্তব্য দেন গয়েশ্বর চন্দ্র রায়। প্রবা ফটো

আওয়ামী লীগ সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না, সরকারকে পদত্যাগ করানোর সব পদক্ষেপ নেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেছেন, ‘সরকারের পদত্যাগের সময় হয়ে গেছে। যেতে না চাইলেও তাকে যেতে হবে। যদি স্বেচ্ছায় পদত্যাগ করে তাহলে সরকারের পদত্যাগে সহযোগিতা করবে বিএনপি। অন্যথায় সরকারকে পদত্যাগ করানোর জন্য সব পদক্ষেপ নেওয়া হবে।’

জাতীয় প্রেস ক্লাবের সামনে বুধবার (২১ ডিসেম্বর) বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের (বিএসপিপি) আয়োজিত এক প্রতিবাদী সভায় তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর ‍আরও বলেন, ‘এ সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না। সরকারের সময় শেষ হয়ে আসছে। নিজ ইচ্ছায় পদত্যাগ করলে হয়তো জনগণ ক্ষমা করে দিতে পারে। অন্যথায় পরিণতি ভালো হবে না। জনগণ আপনাদের ছাড়বে না।’

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ দলের সব নেতাকর্মীর মুক্তির দাবি জানান তিনি।

বিএসপিপির আহ্বায়ক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের সভাপতিত্বে ও সদস্যসচিব কাদের গনি চৌধুরীর সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট সভাপতি অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, ড্যাব সভাপতি ডা. হারুন অর রশিদ, অ্যাব সভাপতি প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সদস্যসচিব অধ্যাপক ড. মুর্শেদ হাসান খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি রাশেদুল হকসহ অনেকেই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা