× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাদীর ওপর হামলার ঘটনায় নিন্দা ও উদ্বেগ এনডিএমের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫ ২৩:০৬ পিএম

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫ ২৩:১৬ পিএম

হাদীর ওপর হামলার ঘটনায় নিন্দা ও উদ্বেগ এনডিএমের

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এর চেয়ারম্যান ববি হাজ্জাজ।

শুক্রবার (১২ ডিসেম্বর) এক বিবৃতিতে এ নিন্দা জানান।

ববি হাজ্জাজ বলেন, ‘তফসিল ঘোষণার পরদিনই জুলাই যোদ্ধা ও এমপি প্রার্থীর ওপর প্রকাশ্যে গুলি চালানোর ঘটনা নির্বাচনকালীন নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করছে এবং এটি ভীতি সৃষ্টির সুস্পষ্ট অপচেষ্টা।’

ববি হাজ্জাজ হামলাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, ‘ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজসহ সব আলামত জরুরি ভিত্তিতে পর্যালোচনা করতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব প্রার্থী, কর্মী ও সাধারণ নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই এখন জরুরি। একইসঙ্গে সরকার ও প্রশাসনের নিরাপত্তা ব্যর্থতার কঠোর সমালোচনা করেন তিনি।’

এনডিএম চেয়ারম্যান বলেন, ‘এমন বর্বর হামলা দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিপর্যস্ত করে।’

তিনি দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং শরিফ ওসমান হাদীর দ্রুত সুস্থতা কামনা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা