× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপি বাংলাদেশকে গণতান্ত্রিক দেশ হিসেবে গড়ে তুলতে চায় : মঈন খান

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫ ২১:১৭ পিএম

স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ড. আব্দুল মঈন খান। প্রবা ফটো।

স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ড. আব্দুল মঈন খান। প্রবা ফটো।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, আমরা এ দেশকে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই। সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা জাতি, ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে এদেশকে  ফুলের মতো দেশে পরিণত করতে চাই। 

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় নরসিংদীর পলাশ উপজেলা বিএনপি ও ঘোড়াশাল পৌর বিএনপি আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক খাদ্য মন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, আমাদের মধ্যে ভিন্নমত থাকবে কিন্তু এ মত যেন আমাদের মধ্যে শত্রুতা সৃষ্টির মাধ্যমে কোন রকমের দ্বিধা সৃষ্টি না করতে পারে সেজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য মরহুম আবদুল মোমেন খান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মন্ত্রীপরিষদের একজন বিচক্ষণ মন্ত্রী ছিলেন।  যেই বাংলাদেশ একসময়  অর্থ সীমাবদ্ধতা ও পলিসি সীমাবদ্ধতার কারণে দারিদ্র ও খাদ্য সঙ্কট দেখা দিয়েছিল সেখান থেকে তিনি দেশকে খাদ্যে স্বয়ংসম্পুর্ণ করেছিলেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু, নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী, সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, সরদার শাখাওয়াত হোসেন বকুল, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার (কালা মিয়া), পলাশ উপজেলা বিএনপির সভাপতি এম এ সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া প্রমুখ।

স্মরণ সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও মরহুম মোমেন খানের আত্মার মাগফেরাত কামণা করে দোয়া করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা