প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫ ১৬:১০ পিএম
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
জামায়াত আমির বলেছেন, রাজনৈতিক মতভিন্নতা সহিংসতার অজুহাত হতে পারে না এবং এ ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত প্রয়োজন।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এ উদ্বেগ জানান জামায়াত আমির।