× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাটুরিয়ায় যুবদলের দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫ ২১:১৯ পিএম

বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া সাটুরিয়া উপজেলা যুবদলের দুই নেতা। প্রবা ফটো

বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া সাটুরিয়া উপজেলা যুবদলের দুই নেতা। প্রবা ফটো

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব ফরিদ হোসেন ও বরাইদ ইউনিয়ন যুবদলের সভাপতি মান্নান উদ্দিন মল্লিকের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশে কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়ার সই করা চিঠির মাধ্যমে এ বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়।

এর আগে ২০২৪ সালের ৩১ অক্টোবর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মান্নান উদ্দিন মল্লিককে বহিষ্কার ও উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ফরিদ হোসেনের পদ স্থগিত করা হয়।

এদিকে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্ব-পদে বহাল করা হলে কর্মী-সমর্থকরা শুকরিয়া আদায়ের পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ কেন্দ্রীয় যুবদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পদ ফিরে পেয়ে ফরিদ হোসেন ও মান্নান উদ্দিন মল্লিক বলেন, মহান আল্লাহর কাছে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি। সেই সঙ্গে কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতাসহ সব স্তরের নেতাকর্মী সমর্থকদের আন্তরিকতার জন্য তাদের প্রতি ভালবাসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সামনের দিনে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রম চালিয়ে নিতে চাই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা