× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিন দলের সমন্বয়ে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫ ১৮:০৭ পিএম

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫ ১৮:৫৮ পিএম

রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম জোটের ঘোষণা দেন। ছবি: সংগৃহীত

রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম জোটের ঘোষণা দেন। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ (এবি) পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ে নতুন একটি নির্বাচনী জোটের আত্মপ্রকাশ হয়েছে। 

রবিবার (৭ ডিসেম্বর) বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ জোট আত্মপ্রকাশ করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম।

নতুন এই জোটের নাম ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ হবে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। 

নাহিদ ইসলাম বলেন, আজকে আমরা একটি নতুন যাত্রা শুরু করেছি। অনেক চেষ্টার পর উদ্যোগ নেওয়ার সাহসের জায়গায় দাঁড়িয়েছি। আমরা ঘোষণা করছি জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার ও প্রত্যাশার ভিত্তিতে বাংলাদেশকে নতুন রাজনৈতিক দিশা দিতে আমরা প্রাথমিকভাবে তিনটি দল আজ এখানে হাতে হাত মিলিয়েছি।


তিনি আরও বলেন, পুরোনো রাজনীতি দিয়ে ফ্যাসিবাদ দমন করা যায় না। নতুনরা নতুনভাবে নতুন ভাষায় ফ্যাসিবাদকে চ্যালেঞ্জ করেছে বলেই নতুন একটা বাংলাদেশের সূর্যোদয় দেখা দিয়েছে।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, আজকের আনুষ্ঠানিক ঘোষণার পেছনে দীর্ঘ কয়েক বছরের ইতিহাস আছে। আমরা গণভোট ও জুলাই সনদের পক্ষে ক্যাম্পেইন করব এবং নির্বাচনের পর সংস্কার বাস্তবায়নে কাজ করব। সংস্কারকে প্রধান রেখে এবং অর্থনৈতিক ও গণতান্ত্রিক সংস্কারকে সামনে রেখে আমরা একত্রিত হয়েছি। নির্বাচনেও আমরা একসঙ্গে অংশগ্রহণ করব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা