× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুর্গাপুর মুক্ত দিবস আজ, ছাত্র ইউনিয়নের মোমবাতি প্রজ্জ্বলন

দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিবেদক

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫ ২৩:০৯ পিএম

মোমবাতি প্রজ্জ্বলন করছেন দূর্গাপুর ছাত্র ইউনিয়ন। প্রবা ফটো

মোমবাতি প্রজ্জ্বলন করছেন দূর্গাপুর ছাত্র ইউনিয়ন। প্রবা ফটো

নেত্রকোণার দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মুক্ত দিবস। দিবসটি উপলক্ষে শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা সংসদ।

সন্ধ্যা ঘনিয়ে আসতেই ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা শহীদ মিনার চত্বরে সমবেত হতে থাকেন। পরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করে নীরবতা পালন করেন তারা।

কর্মসূচিতে বক্তারা বলেন, ১৯৭১ সালের এই দিনে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে পাক-হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় দুর্গাপুর। শহীদদের আত্মত্যাগ ও মুক্তিযোদ্ধাদের বীরত্বের কারণেই অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ। নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে এ ধরনের আয়োজন খুবই গুরুত্বপূর্ণ।

ছাত্র ইউনিয়নের নেতারা আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সাম্প্রদায়িকতা, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। স্বাধীনতার মূল্য ও শহীদদের ত্যাগ তরুণদের সামনে পথ দেখায়।

কর্মসূচিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা সংসদের সাবেক সভাপতি শামছুল আলম খান, মোরশেদ আলম, বর্তমান সভাপতি জহির রায়হান, সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা