× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাঞ্ছারামপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৭ পিএম

দোয়া মাহফিলে বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। প্রবা ফটো

দোয়া মাহফিলে বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। প্রবা ফটো

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার রাধানগর এলাকায় বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশ। তিনি বলেন, ‘যখন সারা পৃথিবী বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, তখন বেগম জিয়া একা দেশের হাল ধরেছিলেন। তিনি ছিলেন এই জাতির দুঃসময়ের ভরসা। অন্যায়ের কাছে তিনি কখনো মাথা নত করেননি। রাষ্ট্রক্ষমতার স্বার্থে কোনোদিন আপোষ করেননি। আজ তিনি হাসপাতালের বেডে শারীরিক যন্ত্রণায় দিন কাটাচ্ছেন—এ দৃশ্য সমগ্র জাতির জন্য কষ্টের। আমরা সবাই মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, আল্লাহ যেন এই আপোষহীন নেত্রীকে সুস্থতা দান করেন এবং তাঁর নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ আবার উন্মুক্ত হয়।’

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ আকাশের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একে এম ভিপি মুসা, জেলা বিএনপির সহ–আইন বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মহসিন, জেলা বিএনপির সদস্য সালে মুসা, জেলা বিএনপির সদস্য ভিপি নাজমুল হুদা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি আমিরুল ইসলাম সাজ্জাদ।

বক্তারা বলেন, ‘বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনীতিবিদ নন; তিনি বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসের জীবন্ত প্রতীক। তার প্রতি যে অবিচার হচ্ছে, তা জনগণ কোনোদিন মেনে নেবে না। আমরা তার দ্রুত রোগমুক্তি কামনা করছি এবং তার নেতৃত্বে দেশে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করছি।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল আইয়ুম, আব্দুল করিম চেয়ারম্যান, যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুর হাসান মাসুম, সাংগঠনিক সম্পাদক এস এইচ জেড শুকরি সেলিম, দপ্তর সম্পাদক কামাল হোসেন, উজানচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকতার হোসেন প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা